Type Here to Get Search Results !

ডিমের স্বাদ পরিবর্তন করতে এবার নতুন উপায়ে বানিয়ে ফেলুন ডিমের কোরমা! রইল সহজ রেসিপি

খুব সহজে খাবারের সব পুষ্টিগুণ পেতে চাইলে আমাদের মাথায় প্রথমেই যে খাবারের নামটি চলে আসে তা হলো ডিম। অন্যান্য খাবারের তুলনায় এই খাবারটি এখনও হাতের নাগালে থাকায় আমাদের সপ্তাহে দুই এক দিন ডিম থাকেই। কিন্তু একই পদ্ধতিতে রান্না করার কারণে ডিম খাবারটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন না তো! তাহলে আপনারই জন্য আজকের আয়োজন।

সাধারণত ডিম আমরা ঝাল স্বাদেরই রান্না করে থাকি। কিন্তু এভাবে খেতে যদি আপনার একঘেয়েমি চলে আসে তবে ডিমের কোরমা তৈরি করে দেখতে পারেন। এতে ডিমের স্বাদে আপনি একটি চমৎকার পরিবর্তন খুঁজে পাবেন।

• প্রয়োজনীয় উপকরণ :
ডিমের কোরমা তৈরি করতে আপনার যা প্রয়োজন হবে তা হলো - 
১. ডিম ৪টি
২. আদা পেস্ট ১ চা চামচ, রসুন পেস্ট ১ চা চামচ
৩. পেঁয়াজ পেস্ট ১ চা চামচ
৪. সাদা ও কালো গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ
৫. চিনি ১ চা চামচ
৬. লবণ পরিমাণমতো
৭. তেল ১ কাপ, ঘি ১ চা চামচ
৮. পেঁয়াজ কিউব করে কাটা ৬টি
৯. তেজপাতা ৩টি, দারুচিনি ছোট টুকরো ৪টি
১০. ছোট সবুজ এলাচ ৩ টি, কাঁচামরিচ ৪টি
১১. সয়াসস ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ
১২. মরিচ গুঁড়ো ১/৪ চা চামচ, জিরা গুঁড়ো ১/৪ চা চামচ, ধনিয়া গুঁড়ো ১/৪ চা চামচ
১৩. গরম মশলা ১/৪ চা চামচ
১৪. বাদাম বাটা ২ চা চামচ, ডিম সিদ্ধ হওয়ার জন্য পানি পরিমাণমতো।

ডিমের কোরমা তৈরির পদ্ধতি :
ডিমের কোরমা তৈরি করতে এক্ষেত্রে আপনাকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে সেগুলি হলো -

১. প্রথমে একটি প্লেটে ডিমগুলো কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিন। এরপর এতে দিয়ে দিন ভিনেগার, সয়াসস, গোলমরিচের গুঁড়ো। মেরিনেট করে রাখুন ২০ মিনিট। 

২. ডিমে সব মশলা ঢোকার পর একটি সসপ্যানে সামান্য তেল ও ঘি দিয়ে দিন। তেল ও ঘি সামান্য গরম হয়ে এলে এতে দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়ে অপেক্ষা করুন ফ্লেভার না আসা পর্যন্ত। 

৩. এবার এই সসপ্যানে ডিমগুলো ভেজে নিন।ডিম ভাজা হয়ে গেলে তা আরাদা একটি প্লেটে তুলে একপাশে রেখে দিন।

৪. এবার এই ডিম ভাজা তেলে পেঁয়াজ ভেজে অর্ধেক অংশ তুলে রাখুন বেরেস্তার জন্য। 

৫. এবার সব মশলা এতে দিয়ে কিছুক্ষণ রান্না করুন যাতে মশলা থেকে তেল উঠে আসে। এবার এতে ভাজা ডিম ও কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করুন ৪ মিনিট। 

৬. ঝোল শুকিয়ে এলে এতে দিয়ে দিন গরম মশলা গুঁড়ো। সার্ভিং প্লেটে তোলার আগে উপরে বেরেস্তা দিয়ে গরম গরম পরিবেশন করুন ডিমের এই মজাদার কোরমা।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side