Type Here to Get Search Results !

ভাগ্যের ফেরে ভালোবাসা দূরে চলে গেল! এবারে তারই গল্প ফুটে উঠবে পর্দায়, ঐন্দ্রিলা-সব্যসাচীর অসম্পূর্ণ প্রেমের গল্প আসছে বড়পর্দায়

সবাই চায় ভালোবাসা জিতুক। কিন্তু সব সময়ই সেই ভালোবাসা জিতবে এমন কথা কিন্তু কখনো ঈশ্বর দেয়নি। নিয়তির সামনে বহু মানুষকে বহু সময় ছেড়ে যেতে হয়।যদিও শেষ নিশ্বাস অবধি ভালবাসা থাকলে বোধ হয় সেটা আর হারার মধ্যে পড়ে না। এমনই একটা ভালোবাসার গল্প রয়েছে ঐন্দ্রিলা এবং সব্যসাচীর।

বাংলা টেলিভিশন জগতের অন্যতম মুখ হলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন এবং অভিনেতা সব্যসাচী চৌধুরী।এই দুই তারকার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল এটা ইন্ডাস্ট্রি থেকে দর্শক সকলেই জানতেন। তাঁদের জীবনের লড়াই দেখলে স্পষ্ট যে তাঁদের জীবনের গল্পটা যে কোন সিনেমার গল্পকে হার মানাতে পারে সহজেই। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় দুজনেই নিজেদের জীবনের ছোট বড় মুহূর্তের ছবি ভিডিও শেয়ার করতেন। 

এক লড়াকু মেয়ের দুর্বল ভালোবাসা বোধ হয় সহ্য হলো না তাঁর। বহুবার নিজের বিভিন্ন শারীরিক অসুস্থতার সাথে লড়াই করে শেষ পর্যন্ত হারতে হলো ঐন্দ্রিলাকে। প্রেমিক সব্যসাচীকে ভিড়ের মাঝখানে একা করে দিয়ে নিজেকে চলে যেতে হল আরেক অজানা পথে। যদিও হারিয়ে যেতে হলেও কিংবা হেরে যেতে হলো এই কথাগুলো বোধহয় এই তারকা জুটির জন্য খাটে না। 

ঐন্দ্রিলা কে চলে যেতে হল সব্যসাচীকে ছেরে।সব্যসাচী কখনোই কিন্তু কোন লড়াইয়ে ঐন্দ্রিলার হাত ছাড়েননি। এবার তাঁদের এই হাতে হাত ধরে জীবনের পথে একসাথে চলার গল্প ফুটিয়ে তোলা হলো একটি নাটকে। সম্প্রতি ‘কোথায় খুঁজি তারে’ নামক একটি বাংলাদেশী নায়ক মুক্তি পেয়েছে ইউটিউবে। নাটকে ঐন্দ্রিলার চরিত্রে ভূমিকায় অভিনয় করেছেন তানজিন তিশা। এবং সব্যসাচীর ভূমিকায় অভিনয় করেছেন ফারহান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side