জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নীম ফুলের মধু। এই ধারাবাহিকের যত এগোচ্ছে দিন দিন দর্শকদের মন জয় করে নিচ্ছে।বিশেষ করে ধারাবাহিকের গল্পটা এতটাই বাস্তব যে দর্শক ভীষণভাবে মিলাতে পারছেন তাদের নিজেদের জীবনের সঙ্গে।
এই ধারাবাহিকের মুখ্য ভূমিকা অভিনয় করছেন পল্লবী শর্মা এবং রুবেল দাস। তবে পাশাপাশি সহ অভিনেতা অভিনেত্রীরাও দর্শকদের মন জয় করে নিয়েছেন অল্পদিনের মধ্যেই। পর্দায় যেমনই হোক পর্দার বাইরে তাদের সম্পর্ক মারাত্মকভাবে সুন্দর।তাই এবার দুই জা পল্লবী আর মানসী খোলামেলা আড্ডায় ধরা দিলেন এক জনপ্রিয় ইউটিউব চ্যানেলের।
এই দুই অভিনেত্রীকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসা করা হয় তাদের সম্পর্ক কেমন।তাদের কথা হাবভাব দেখেই স্পষ্ট পর্দার ভিতরে ঠিক যতটা ধুন্দুমার তাদের সম্পর্ক পর্দার বাইরে ঠিক ততটাই আপন। তাদের মধ্যে কিন্তু খুনোখুনির সম্পর্ক নেই।তবে বড়জা মেনে নিয়েছেন সে চালাক বদমাইশ নয় বোকা বদমাইশ। তাই বারবার পর্নার কাছে ধরা পড়ে যায়।
তবে শুরুর থেকেই সেটে মজা রয়েছে।আর একবার যদি হাসতে শুরু করে কেউ হলে তার হাসি থামানো মুশকিল। যখন প্রশ্ন করা হয় সিরিয়াস সিনে হেসে ওঠে তখন দুজনেই একসঙ্গে এক নাম বলল। আর তারা হলেন মা এবং মায়ের বাবু অর্থাৎ অরিজিতা এবং রুবেল। দুজনে নাকি এমন হাসে যে হাসি থামানোই মুশকিল হয়ে যায় সবার।
তাহলে বুঝতেই পারছেন পর্দার বাইরে বন্ডিংটা কতটা স্ট্রং।এছাড়া আরো গোপন কথা বললেন সিরিয়াল কেন্দ্রিক। দুই জায়ের পর্দার বাইরে যে বেশ ভাব সেটাই উঠে এলো এই সাক্ষাৎকারের মধ্যে দিয়ে। দুষ্টু মিষ্টি সাক্ষাৎকারে সাক্ষী থাকতে হলে দেখে নিন।