Type Here to Get Search Results !

হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ, আতঙ্কে কাপছে গ্রাম


মালদা;তনুজ জৈন;২১ফেব্রুয়ারী
: ঘড়ির কাটায় তখন রাত্রি বারোটা। বিকট আওয়াজে কেঁপে উঠল রাজ্য সড়ক। পরপর দুটি তাজা কৌটো বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদহের চাঁচলের কলিগ্রাম প্রাণ সাগর এলাকায়। 

সপ্তাহখানেকের মধ্যে পরপর বোমা বিস্ফোরণের ঘটনায়  তীব্র আতঙ্কের রয়েছেন এলাকার বাসিন্দারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাঁচোল আশাপুর রাজ্য সড়কের ধারে প্রাণসাগর এলাকার বাসিন্দা জিয়াউল আলীর বাড়ির সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। 

গতকাল মধ্যরাত্রে জিয়াউল আলী সহ তার পরিবারের সদস্যরা গভীর রাতে নিদ্রায় আচ্ছন্ন ঠিক সে সময় তার বাড়ির সদর দরজার সামনে ফাটানো হয় দুটি তাজা কৌটো বোমা। বোমার আওয়াজে আঁতকে উঠেন পরিবারের সদস্যরা। 

বাড়ি থেকে বেরিয়ে বাইরে আসতে তারা দেখেন গোটা এলাকা বিস্ফোরণের ধোয়ায় ঢেকেছে। বোমার আওয়াজে জিয়াউল আলীর পরিবার সহ আশেপাশের প্রতিবেশীরা বেরিয়ে এসে দেখেন রাজ্য সড়কের ধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে টিনের কৌটো থেকে শুরু করে প্লাস্টিকের দড়ি ও ছোট পাথর। সকাল হতে চাঁচল থানার পুলিশকে বিষয়টি তিনি জানান।


এ বিষয়ে বাড়ির মালিক জিয়াউল আলী বলেন, গতকাল রাত্রের বোমা বিস্ফোরণের ঘটনায় আমরা ব্যাপক আতঙ্কে রয়েছে। পরিবার নিয়ে এলাকায় কিভাবে থাকবো করতে পারছিনা। দুষ্কৃতীরা কেন আমার বাড়ির সামনে বোমা ফেলল পুলিশ তা তদন্ত করে বের করুক।


অন্যদিকে প্রাণ সাগরে এলাকার বাসিন্দা জাহেদ আলী বলেন, ঘটনার পরে আমাদের সারারাত ঘুম হয়নি। প্রবল আতঙ্কে রয়েছি আমরা। কিছুদিন আগেও কলিগ্রাম পঞ্চায়েত গ্রাম এলাকায় বোমা বিস্ফোরণ ঘটে, কেন বারবার এলাকায় সন্ত্রাসমূলক কার্যকলাপ হচ্ছে বুঝে উঠতে পারছি না।


যদিও চাঁচল থানার পুলিশ জানিয়েছে, কেউ এখনো পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। তবুও বিষয়টি নজরে রাখা হচ্ছে।


শিহরে পঞ্চায়েত নির্বাচন, এলাকা দখলের লড়াই ইতিমধ্যে কোমর কোষে নেমে পড়েছেন ডান বাম সমস্ত রাজনৈতিক দলই। পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় সন্ত্রাস ও ভীতি প্রদর্শনের জন্যই তৃণমূলের হার্মাদ বাহিনীরা, মুড়ি-মুরকির মত বোমা ফেলছে অভিযোগ বিজেপির। 

চাঁচল ১নং ব্লকের বিজেপির কো-কনভেনার প্রসেনজিৎ শর্মা বলেন, সামনেই পঞ্চায়েত নির্বাচন তাই পঞ্চায়েত নির্বাচনে মানুষকে ভয় এবং এলাকায় সন্ত্রাস সৃষ্টির জন্যই মুড়ি-মুরকির মত তৃণমূলের হার্মাদ বাহিনীরা বোমা ফেলছেন। রাজ্য নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা চাঁচলে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানাচ্ছি।


যদিও বিজেপির এই অভিযোগ কে মানতে নারাজ ব্লক তৃণমূল নেতৃত্ব। চাঁচল ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ আফসার  আলী বলেন, শুনতে পেয়েছি প্রাণসাগর এলাকায় বোমা পড়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ ও প্রশাসন তা তদন্ত করে বের করুক। এই ঘটনায় দলের কোন যোগ নেই। বিজেপি শুধু শুধু রাজনৈতিক বদনাম ছড়ানোর চেষ্টা করছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side