মালদা;তনুজ জৈন;২১ফেব্রুয়ারি: মালদহের রতুয়া-২ ব্লকের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য দলের সক্রিয় কর্মী পরীক্ষিত মাহালদার। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল দল ছেড়ে নির্দলের হয়ে ভোট প্রচার করেন।
জানুয়ারি মাসে ২১ তারিখে রতুয়া ২ ব্লকের আড়াইডাঙ্গা অঞ্চলে দিদির দূত কর্মসূচী চলাকালীন রাজ্যসভার সাংসদ মৌসুম নুর এবং মালদা জেলার তৃণমূলের চেয়ারম্যান সমর মুখার্জী পরীক্ষিত মহালদারকে দলে যোগদান করিয়েছেন।
মঙ্গলবার তৃণমূলের একাংশ তাকে দল থেকে বহিষ্কার করার দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে ফেটে পড়ে। তাকে দল থেকে বহিষ্কার না করলে তৃণমূল সমর্থক কয়েকশো পরিবার দল ত্যাগ করবে, এমনটাই হুঁশিয়ারি।
এদিন আড়াইডাঙ্গা অঞ্চলের গোসাইপুর গ্রামের কয়েকশো তৃণমূল সমর্থিত পরিবারের মানুষ এবং ওই অঞ্চলের তৃণমূলের কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।
পরীক্ষিত মহালদারকে অবিলম্বে দল থেকে বহিষ্কার করতে হবে। এদিকে এই ঘটনায় কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।
