Type Here to Get Search Results !

মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গজমের,খতিয়ে দেখলেন নিরাপত্তা ব্যবস্থা


মালদা;তনুজ জৈন;২৫ফেব্রুয়ারী:
শুরু হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষা। শনিবার পরীক্ষার তৃতীয় দিন। প্রথম ভাষা এবং দ্বিতীয় ভাষার পর শনিবার হচ্ছে ভূগোল পরীক্ষা।  

গত বছর গুলোতে ধ্যমিক পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার মত অভিযোগ উঠেছে বার বার। প্রশাসন তথা মাধ্যমিক শিক্ষা পরিষদ এই ব্যবহার নিয়ে এইবছর সচেতন রয়েছে। সেই বিষয় গুল মাথায় রেখে পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা এবং পরিস্থিতি খতিয়ে দেখতে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গেলেন খোদ হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদূত গজমের। 


সাথে ছিল বিশাল পুলিশ বাহিনী। প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্র কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।যে কোনো রকম অপ্রিতিকর ঘটনা এড়াতে তৎপর হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side