সম্প্রতি জম্মু কাশ্মীরে পাওয়া গিয়েছে বহু মূল্যবান খনিজ লিথিয়াম (Lithium Reserves in India)। এই খবর আসার পর থেকে ভারতবাসী আনন্দে মেতে উঠেছে। অনেকেই মনে করছেন এর মধ্যে দিয়ে ভারতীয় অর্থনীতি আরো চাঙ্গা হয়ে উঠবে। কাশ্মীরে প্রাপ্ত এই খনিজ ভান্ডার থেকে দেশের অনেক সুবিধা হবে। বিশেষত ব্যাটারি তৈরি ক্ষেত্রে ভারতকে আর বিদেশের উপর নির্ভর করতে হবে না। জম্মু কাশ্মীরের পর এবার কেন্দ্রীয় সরকার (Central Govt) সমুদ্রে খনিজের সন্ধান চালাচ্ছে। চলুন এই ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নিন।
দেশের সরকার সমুদ্র থেকে খনিজ বের করার উদ্যোগ নিয়েছে। সমুদ্রে খনিজ খোঁজার কাজ চলছে। যা আগামীতে দেশের অনেক চাহিদা মেটাতে পারে বলে মনে করছেন অনেকে। খনি মন্ত্রকের সচিব, বিবেক ভরদ্বাজ (Vivek Bhardwaj) শিল্প সংস্থা সিআইআই (CII) -এর একটি অনুষ্ঠানে এ বিষয়ে জানিয়েছেন। তিনি বলেছেন, সরকার সমুদ্রের নীচে থেকে নিকেলের মতো খনিজ খুঁজছে।
তবে যদি সমুদ্র থেকে নিকেলের এই গুপ্তধন পাওয়া যায় তা বিক্রি করে দেওয়া হবে। যে কারণে অফশোর এরিয়া মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট, ২০০২ (Offshore Areas Mineral Act 2002)-এর সংশোধন করা হবে। এর জন্য স্টেকহোল্ডারদের কাছ থেকে মতামত গ্রহন করা হচ্ছে। খনি মন্ত্রকের সচিব জানিয়েছেন, "এটি সম্পূর্ণ ভিন্ন ধরনের ব্যবসায়িক কার্যক্রম হবে'।
খনি মন্ত্রকের সচিব বিবেক ভরদ্বাজ উক্ত অনুষ্ঠানে জানিয়েছেন, "গুরুত্বপূর্ণ খনিজগুলির গুরুত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠার সাথে সাথে এমন একটি চিন্তাভাবনা তৈরি হয়েছে যে আমরা কেন সামুদ্রিক এলাকায় তাদের খনন করছি না। এটা দুর্ভাগ্যজনক যে আমরা সামুদ্রিক খনন করছি। এখন আমরা এই আইন সংশোধন করছি এবং সকল স্টেকহোল্ডার এ বিষয়ে তাদের মতামত দিতে পারবেন"।