Type Here to Get Search Results !

পঞ্চায়েত ভোটের আগে এবার বোমা খুঁজতে মালদা চাঁচলে স্নিফার ডগ নিয়ে তল্লাশি, এলাকায় আতঙ্ক ছড়িয়েছে


মালদা;তনুজ জৈন;২৬ফেব্রুয়ারী:
পঞ্চায়েত ভোটের আগে  পর পর বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়।উদ্বেগে ছিল পুলিশ প্রশাসনও।এলাকায় বোমা মজুত থাকতে  পারে পুলিশের প্রাথমিক ভাবে অনুমান।

তারই পরিপ্রেক্ষিতে এবার স্নিফার ডগ নিয়ে এলাকায় তল্লাশি অভিযান চালালো মালদহের চাঁচল থানার পুলিশ।রবিবার সারাদিন তল্লাশি অভিযান চলে মালদহের চাঁচলের কলিগ্রাম অঞ্চলে। এদিন কলিগ্রাম অঞ্চলের নুরগঞ্জ উত্তর ও দক্ষিণপাড়ায় চলে তল্লাশি। স্নিফার ডগের সাথে ছিল আধুনিক প্রযুক্তির যন্ত্র। এলাকার সন্দেহভাজন এলাকায় তল্লাশি চালানো হয়।

পরিত্যক্ত এলাকার বাঁশ ঝাড়,খড়ের গাদা গুলিতে স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালানো হয়। অভিযানে ছিলেন চাঁচল থানার এসআই প্রদীপ সরকার ও এএসআই মোহাম্মদ আব্দুল কামাল সিদ্দিক সহ পুলিশ কর্মীরা।এদিন তল্লাশি অভিযানে কোনো কিছুরও হদিস পাওয়া যায়নি।পঞ্চায়েত ভোটের আগে পুলিশের এহেন উদ্যোগে খুশি এলাকাবাসী।


নুরগঞ্জের বাসিন্দা সামিউল ইসলাম বলেন,বছর খানেক আগে নুরগঞ্জ গ্রামের মাঠে বোমা উদ্ধার হয়।আমরা আতঙ্কে ছিলাম।পঞ্চায়েত ভোটের আগে পুলিশ আমাদের নিরাপত্তার কথা ভেবে যথেষ্ট সক্রিয় হয়েছে।আমরা চাই এলাকার শান্তি শৃংখলা বজায় থাকুক।পঞ্চায়েত ভোটে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার আগেই সজাগ হয়েছে চাঁচল থানার পুলিশ।পুলিশকে ধন্যবাদ জানায়।


এদিক আরেক বাসিন্দা মিন্টু হোসেন জানান,আগে নুরগঞ্জে বোমা উদ্ধার হয়েছে।এদিকে কয়েকদিন আগে কলিগ্রাম অঞ্চল এলাকার প্রানসাগরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।পঞ্চায়েত ভোটের আগে বিস্ফোরণের ঘটনায় আমরা আতঙ্কে রয়েছি।তবে পুলিশ আমাদের নিরাপত্তার কথা ভেবে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে।পুলিশ ধন্যবাদ জানাই।


চাঁচল পুলিশ সূত্রে জানা গিয়েছে,চাঁচল থানা এলাকার কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা চিহ্নিত করে ডগ স্কোয়াড টিমের দ্বারা লাগাতার তল্লাশি অভিযান  চালানো হবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side