Type Here to Get Search Results !

গ্রুপ ডি কর্মীদের চাকরি গেলেও এখনই ফেরতে দিতে হবে না বেতন, নির্দেশ হাই কোর্টের


আপনার নিউজ:- আপনার অবগত আছেন আদালতে নির্দেশে রাজ্যের গ্রুপ ডি কর্মি ছাটাই হয়েছিল। এবং কার্যকাল যাবত সব টাকা ফেরাতেও নির্দেশ ছিল। এর বিরুদ্ধে গ্রুপ ডি চাকরি হারানো ব্যক্তিরা কলকাতা হাইকোর্টে মামলা করেন।

বৃহস্পতিবার এই মামলায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ দিয়েছে, আপাতত বেতন ফেরত দিতে হবে না যাঁদের চাকরির সুপারিশ বাতিল হয়েছে। তবে চাকরির সুপারিশ বাতিলের নির্দেশ বহাল থাকছে।
উল্লেখ্য, গ্রুপ ডি নিয়োগে ১ হাজার ৯১১ জনের চাকরির সুপারিশ বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সঙ্গে বেতন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়। এই বেতন বন্ধের নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে যান চাকরিহারারা। প্রশ্ন তোলেন, পাঁচ বছর শ্রমের বদলে তাঁরা বেতন পেয়েছেন। তা হলে কেন সেই টাকা ফেরাতে হবে। এদিন সেই মামলার শুনানি চলাকালীন বেতন ফেরত নির্দেশে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। ৩ মার্চ ফের এই মামলার শুনানি।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side