Type Here to Get Search Results !

রসগোল্লাকে ইংরেজিতে কী বলে জানেন? ৯৯% মানুষই এই প্রশ্নে হোঁচট খেয়েছেন!

মিষ্টির দোকানে ঢুকলেই যে মিষ্টির দিকে সবার প্রথমেই চোখ পড়ে তা হল রসগোল্লা।বিশ্বের আঙিনায় বাঙালি আর কলকাতা বললেই প্রথম যে শব্দটি সকলের মনে আসে তা হল এই গোলাকার, রসে টইটুম্বুর মিষ্টি। এই বিষয় নিয়ে সত্যিই কোন সন্দেহ নেই এক কথায় বাঙালির সিগনেচার মিষ্টি বলতে বোঝায় রসগোল্লা।

বাঙালি আর রসগোল্লা যেন মুদ্রার দুই পিঠ। বাঙালির সুখে দুঃখে আনন্দ উৎসবে এই মিষ্টির কোনও বিকল্প নেই। বাঙালি জীবনের সঙ্গে বোরোলিনের মতোই অঙ্গাঙ্গি জড়িয়ে থাকা এই মিষ্টি নিয়ে মিথেরও কোনও অন্ত নেই। এ বাড়িতে এলেই টপাটপ মুখে দিয়ে নেওয়া অথবা কোথাও গেলে উপহার হিসেবে দেওয়া এটাই তো বাঙালি রেওয়াজ।

বাঙালি মনের সেই প্রাণাধিক প্রিয় রসগোল্লাকে ইংরেজিতে কী বলা হয় জানেন কী? আসলে এই মজার প্রশ্নের উত্তর দিতে গিয়ে হোঁচট খেয়ে থেমেছেন ৯৯ শতাংশ মানুষ। রসগোল্লা  খেতে যত মজা, এই প্রশ্নের উত্তর দেওয়াটা মোটেও মজাদার নয়।সবথেকে মিষ্টি সুস্বাদু বাঙালি খাবারের কথা বললেই তালিকার ওপরে থাকবে রসগোল্লা। বাংলার বাইরে বাঙালি খাবার মানেই সবাই জানে এই মিষ্টির নাম। বাঙালি চেনা ও চেনানোর অন্যতম সূত্রই রসগোল্লা। এহেন রসগোল্লার ইংরেজি নাম কী?

বাঙালি আর রসগোল্লা দুই যমজ ভাই। আলাদা করে কে কোনজন ধরতে পারবেন না। এই রসগোল্লাকে নিয়ে দুই রাজ্যের মধ্যে একবার দড়ি টানাটানিও হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকার দাবী করে যে তার রাজ্যে আবিষ্কৃত রসগোল্লা, অন্যদিকে একই কথা ওডিশাও বলেছিল। যদিও শেষ পর্যন্ত এই লড়া।

জানলে অবাক হবেন যে ইংরেজিতে রসগোল্লাকে সিরাপ ফিল্ড রোল বলা হয়। তবে রসগোল্লাকে গুগলে সার্চ করলে দেখবেন সেখানে এই মিষ্টিকে Rasgulla-ই বলা হয়েছে। কিন্তু এর সঠিক নাম 'সিরাপ ফিল্ড রোল'। যা অধিকাংশ বাঙালিরই আজও অজানা। তবে আজ থেকে কিন্তু আপনি জেনে গেলেন।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side