Type Here to Get Search Results !

মিতুলের মধ্যে ঢুকলো আসল অন্তরার আত্মা! বাংলা সিরিয়াল বলেই সম্ভব, ‘খেলনা বাড়ি’ দেখে বিরক্ত দর্শকরা

জি বাংলার এক অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক হল খেলনা বাড়ি।যার মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আরাত্রিকা মাইতি এবং বিশ্বজিৎ ঘোষ।ধারাবাহিকের মিতুল এবং ইন্দ্র চরিত্রে অভিনয় করছেন তারা। শুরু থেকেই তাদের জ্যোতি দর্শকদের বেশ পছন্দ হয়েছে। গল্পের শুরুতে দেখা গিয়েছিল গ্রামের মেয়ে মিতুল এবং তার মেয়ে গুগলি কিভাবে ইন্দ্রের জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে।

তবে আমুল পরিবর্তন এসেছে বর্তমান গল্পে। ফিরে এসেছে ইন্ডিয়ার প্রথম পক্ষে স্ত্রী অন্তরা। পরে যদিও সেটা নকল জানা গিয়েছে।ইন্দ্র ওর ভাই রন এবং অনুরাধা মিতুলকে ইন্দ্রের জীবন থেকে সরাতে নকল অন্তরাকে এনেছে তাদের সামনে।

ভালোভাবেই এগোচ্ছে এই ধারাবাহিক, টিআরপির তালিকাতেও বেশ ভালই ফল করেছে।তবে বর্তমানে আজগুবি অলৌকিক শক্তির আভাস পেয়েছেন দর্শক। জানিয়ে রীতিমতো ট্রোলিং শুরু করেছেন দর্শক মহল। প্রসঙ্গত গল্পে দেখা গেছে নকল অন্তরাকে ইন্দ্রের সৎ ভাই রন এবং অনুরাধা নিয়ে এসেছে মিতুলকে তাদের বাড়ি থেকে সরানোর জন্য। কিন্তু কোনভাবেই যখন মিতুলকে ইন্দ্রের জীবন থেকে তারা সরাতে পারছে না তখন তাকে মেরে ফেলার চক্রান্ত করে তারা।

ইন্দ্রের প্রথম পক্ষে স্ত্রী আসল অন্তরার আত্মা। শুধু তাই নয় সে ফাইল পেতে সাহায্য করে মিতুলকে। যেহেতু আসল অন্তরার কোন অস্তিত্ব জানা যায়নি। তাই আসন্ন পর্বে দেখা যেতে চলেছে মিতুলের ওপর ভর করেছে সেই আসল অন্তরার আত্মা। যা দেখে ঘাবড়ে গিয়েছেন দর্শকরা। অনেকেই বলতে শুরু করেছেন একটা স্বাভাবিক ধারাবাহিকে ভূত প্রেত দেখাতে হবে কেন! এতদিনে অনেকে ভাবছিল আসল অন্তরা বেঁচে রয়েছে কিন্তু তার অস্তিত্ব পাওয়া যাচ্ছে না তখনই শুরু হয়েছে নানা রকম সমালোচনা। 

শেষ পর্যন্ত কোর্ট থেকে নথি খুঁজে পায় না অর্করা। এর পরবর্তী যাবে মিতুল তার ভোলে বাবার কাছে গিয়ে বলে মিতুল তার সন্তানের জন্য নিজের প্রাণ বাজি রাখতে রাজি। এরপরই মাথা ঢুকতে আরম্ভ করে। তারপরেই দেখা যায় আসল অন্তরার আত্মা দিয়ে মিতুলের মধ্যে ঢোকে এবং মিতুল উঠে দাঁড়ায়। ইন্দ্র বলে তোমার কি হয়েছে! তাই পরবর্তী পর্ব দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন দর্শক। সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে ইতিমধ্যে কটাক্ষ শুরু হয়ে গিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side