Type Here to Get Search Results !

প্রশংসায় পঞ্চমুখ খোদ প্রধানমন্ত্রী, 'নাটু নাটু' গানে কোরিয়ার দূতাবাসের আধিকারিকদের নাচ ভাইরাল সোশ্যাল মিডিয়া জুড়ে!

শুধুমাত্র দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয় গোটা ভারতের বাজি এস এস রাজা মৌলির 'RRR'। এই ছবির খ্যাতি এখন দেশ ছেড়ে বিদেশেও ছাপিয়ে গেছে।তাই তো ভারতীয় এই সিনেমার গানে দিব্যি কোমর দুলিয়ে নাচলেন দূতাবাসের আধিকারিকরা।  আর সেই ভিডিওই শেয়ার করে প্রশংসায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এস এস রাজা মৌলি পরিচালিত ছবি "RRR" মুক্তি পেয়েছিল ২০২২ সালের ২৫ শে মার্চ। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। বক্স অফিসে রেকর্ড করলেও এই ছবি অস্কারের জন্য বেছে নেওয়া হয়নি। তবে প্রযোজকদের পক্ষ থেকে অ্যাকাডেমির কাছে মনোনয়ন জমা দেওয়া হয়। গোল্ডেন গ্লোবেও পাঠানো হয় সিনেমাটি। তাতেই মেলে সাফল্য।

গোল্ডেন গ্লোবের অরিজিনাল গানের বিভাগে সেরার সম্মান পেয়েছে সুরকার এমএম কিরাবনী ও গীতকার কালা ভৈরবী ও রাহুল সিপলিগুঞ্জের ‘নাটু নাটু'। লস অ্যাঞ্জেলসের ৪৮তম ফিল্ম ক্রিটিকস পুরস্কারও জিতে নিয়েছে গানটি। এবারে শুধু অপেক্ষা অস্কারের জন্য, সেটা পেয়ে গেলেই ষোল কলা পূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দূতাবাসের নাচ দেখে মুগ্ধ হয়ে লিখেছেন,” গোটা টিমের খুবই সুন্দর আর মিষ্টি চেষ্টা।”

ইতিমধ্যেই অস্কারের জন্য মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন ‘RRR’ সিনেমার নায়ক রামচরণ। খালি পায়ে হায়দরাবাদ থেকে বিমান চেপে লস অ্যাঞ্জেলেসে উড়ে যান তিনি। শোনা যায়, রামচরণের প্রিয় পোষ্য ব্র্যাটের পা ভেঙে গিয়েছিল। সে সুস্থ না হওয়া পর্যন্ত আমিষ খাবার না খাওয়া এবং খালি পায়ে হাঁটার পণ নিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side