Type Here to Get Search Results !

মাতব্বর উপপ্রধান, অভিমানে পঞ্চায়েত যান না প্রধান, বন্ধ সরকারি পরিষেবা


দীর্ঘ ছ’মাস ধরে গ্রাম পঞ্চায়েত দপ্তরে আসছেন না পঞ্চায়েত প্রধান। এর ফলে শিকেয় উঠেছে পরিষেবা। পঞ্চায়েত নির্বাচনের প্রাক মুহূর্তে এমন ঘটনায় বিপাকে পড়ছে পঞ্চায়েত সদস্যরা। এর ফলে ক্ষুব্ধ হয়ে পঞ্চায়েত দপ্তরের গেটে তালা দিলেন পঞ্চায়েত সদস্যদের একাংশ। 

লপাইগুড়ি (Jalpaiguri) সদর ব্লকের খারিজা বেরুবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের ঘটনা। গেটে তালা থাকায় দপ্তরে ঢুকতে পারছেন না কর্মীরা। বিভিন্ন কাজে এসে খালি হাতে ফিরে যেতে হচ্ছে  গ্রামের সাধারণ মানুষদের।

 ওই গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহায়ক পার্থপ্রতিম বসাক বলেন, ‘দপ্তরের গেটে তালা থাকায় নিরুপায় হয়ে বাইরে বসে রয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। 


গ্রাম পঞ্চায়েতের প্রধান ডালটন রায় জানিয়েছেন, দপ্তরের প্রতিটি বিষয়ে ছড়ি ঘোরান উপপ্রধান। আমাকে গুরুত্ব দেওয়া হয় না। অবৈধ কাজ করে তাঁকে ফাঁসানোরও চেষ্টা করা হচ্ছিল। তাই তিনি দপ্তরমুখী হচ্ছেন না। তবে বাড়িতে বসে তিনি সব কাজ পরিচালনা করছেন। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন উপপ্রধান প্রশান্ত কুমার সরকার। তিনি জানিয়েছেন, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এলাকার উন্নয়নমূলক কাজ করা হয়।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side