Type Here to Get Search Results !

গোয়ালপোখরে জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে তিরবিদ্ধ হয়ে আহত এক ব্যক্তি


আপনার নিউজ; ইসলামপুর
: পারিবারিক জমি কেন্দ্রীক বিবাদে দু’পক্ষের সংঘর্ষে তিরবিদ্ধ হয়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। এবনহ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এই ঘটনায় কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজ সোমবার ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার ফুলবাড়ি এলাকায়। 

প্রসঙ্গত , হরিপদ পাল এবং নরেশ পালের মধ্যে প্রায় আড়াই বিঘা জমি নিয়ে বিবাদ চলছিল অনেকদিন যাবত। হরিপদ পালের পরিবারের লোকেদের  অভিযোগ, নরেশ পাল কিছু না জানিয়ে ওই জমিতে গাছ লাগিয়ে দেন। এরপর হরিপদ পাল এবং তাঁর পরিবারের লোকেরা গাছ লাগানোর বিষয়ে নরেশ পালের সঙ্গে কথা বলতে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি সৃষ্টি হয়। 

ঝগড়া চলাকালীন আচমকা দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এবং তির ধনুক নিয়ে চলে লড়াই । তিরের আঘাতে গুরুতর জখম হন হরিপদ পাল। 

বামদিকে তাঁর পেটের নীচে তির লাগে। জখম অবস্থায় প্রথমে তাঁকে গোয়ালপোখরের লোধন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা। 

এরপর তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। এই, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপোখর থানার পুলিশ এবং পুলিশ ঘটনাটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side