Type Here to Get Search Results !

'পাঠান' নিয়ে কোনরকম প্রশ্নের মুখোমুখি হতে চান না শাহরুখ! তাই প্রচারের এক অভিনব রাস্তা খুঁজলেন তিনি

'পাঠান' ছবি নিয়ে প্রথম থেকেই বিতর্ক অব্যাহত। এবার সেই বিতর্কে আর যাতে ঘি না পড়ে সে জন্য যশরাজ ফিল্মস এক নতুন কৌশল অবলম্বন করল। বিগত কয়েক দিন ধরেই কানাঘুষো চলছিল, ছবির প্রচারে শাহরুখ খান (Sharukh Khan) এবং দীপিকা পাড়ুকোন (Dipika Padukone) সংবাদমাধ্যমকে কোনও সাক্ষাৎকার দেবেন না। নির্মাতাদের বক্তব্য আগে ছবি মু্ক্তি পাবে, তারপর ছবির প্রচার সারবেন।

বুধবার সকালে যশরাজ ফিল্মস-এর ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে শাহরুখ খান 'পাঠান' নিয়ে একের পর এক প্রশ্নের উত্তর দিচ্ছেন। সাধারনত সংবাদমাধ্যম যে ধরনের প্রশ্ন করে থাকে, এই প্রশ্নগুলিকেও কিছুটা সেই ধাঁচেই সাজানো হয়েছে। যেমন, 'পাঠান চরিত্রটাকে কী ভাবে ব্যাখ্যা করবেন?' অথবা 'জীবনের প্রথম অ্যাকশন ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা কী রকম?' ইত্যাদি। তবে সব প্রশ্নের মধ্যে একটি প্রশ্নও বিতর্কিত নয়।

এই ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন জন আব্রাহাম (John Abraham)। জনকে নিয়ে শাহরুখের মন্তব্য, "ও ছিল বলে আমিও ভাল অ্যাকশন করতে পেরেছি। সাধারণত নায়করা খলনায়কের চরিত্রে অভিনয় করতে চান না। জন সেই সাহসটা দেখিয়েছে।" শাহরুখ খান প্রায় পাঁচ বছর পর আবার বড় পর্দায় ফিরছেন। এই ছবি নিয়ে তিনি কতটা আশাবাদী। এই প্রশ্নের উত্তরে শাহরুখ হাসতে হাসতে বলেন, "সত্যিই একটা ভাল ছবির মাধ্যমে দর্শকের মনোরঞ্জন করার পর অনেকগুলো দিন কেটে গিয়েছে। আশা করছি এই ছবিটা দর্শকের পছন্দ হবে।"

ছবি নিয়ে বিতর্কের পর থেকেই শাহরুখ সংবাদমাধ্যম থেকে নিজেকে দূরে রেখেছেন। বিগত কয়েক সপ্তাহ ধরে তিনি টুইটারে 'আস্ক এসআরকে'র মাধ্যমেই অনুরাগীদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন। দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামও সংবাদমাধ্যম থেকে নিজেদের দূরে রেখেছেন।

এই বিতর্কের সূত্রপাত হয় 'পাঠান'-এর প্রথম গান 'বেশরম রং' মুক্তি পাওয়ার পর। অনেকেই অদ্ভুত প্রশ্ন করেন, দীপিকার বিকিনির রং গেরুয়া কেন, তা নিয়েই নিন্দার ঝড় ওঠে। এজ এর সাথে রাজনৈতিক অনুষঙ্গ জড়িয়ে যায়। আর তার পরই পরিচালক সিদ্ধান্ত আনন্দ 'অশ্লীলতা'র দায়ে অভিযুক্ত হয়। কিছু দিন আগেই সেন্সর বোর্ডের হাতে ছবির একাধিক দৃশ্যে বাদ পড়েছে। বদল এসেছে গানের কথাতেও। যদিও দীপিকার বিকিনি বাদ পড়েনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side