Type Here to Get Search Results !

সময়ের সঙ্গে তাল মিলিয়ে সেটে ফিরলেন সব্যসাচী! সঙ্গে রয়েছে প্রিয় মানুষটার স্মৃতি

তিনি যে যথার্থ প্রেমিক এর প্রমাণ বাংলা আগেই পেয়ে গিয়েছে। যেভাবে তিনি তার কাছের মানুষ ঐন্দ্রিলা (Aindrila Sharma) কে আগলে রেখেছিলেন সেই বন্ধন ছিন্ন করে সত্যিই বেরিয়ে যাওয়া সম্ভব নয়। কিন্তু ঐ যে সবাইকে সময়ের কাছে হার মানতেই হয়। এখন তার স্মৃতিকে সঙ্গে নিয়েই তার প্রিয়জনেরা আর তার বাবা-মা-দিদি এমনকি তার সব্য (Sabyasachi Chowdhury) প্রত্যেকেই সময়ের সাথে গা ভাসিয়েছেন।

ঐন্দ্রিলা শর্মা গত বছর ২০শে নভেম্বর প্রয়াত হন। প্রায় দুমাস কেটে গিয়েছে মিষ্টিকে ছাড়া তার পরিবার দিন যাপন করছে। তার প্রিয়জনেরা ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন। তেমনি আবার সব্যসাচীও অভিনয় জগতে ফিরছেন। এই অভিনয়ের ফ্লোরেই তার মিষ্টির সঙ্গে আলাপ হয়েছিল। প্রথমে বন্ধুত্ব থেকে এক সুন্দর প্রেম কাহিনীর সাক্ষী থেকেছে দুই বাংলা। ঐন্দ্রিলা অসুস্থ হওয়ার আগে দুজনে একসঙ্গে ওয়েব সিরিজে ডেবিউও করেছিলেন। কিন্তু এবার সব্যসাচী সেই প্রিয় মানুষটির স্মৃতি নিয়ে একাই ফিরলেন ফ্লোরে।

টেলিভিশনের পর্দায় 'বামাক্ষ্যাপা' চরিত্রে অভিনয় করে তিনি যে জনপ্রিয়তা পেয়েছিলেন। এবার কালি সাধক রামপ্রসাদ (Ramprasad) হয়ে আবারো তিনি জনপ্রিয়তাকে সাক্ষী করতে চাইছেন। স্টার জলসায় (Star Jalsha) তিনি আবার ফিরছেন এবার শুধু সহকর্মী আর সিরিয়াল আলাদা। যেখানে অন্যরা ভিন্ন ভিন্ন সিরিয়ালে নিজেদের চরিত্র খুঁজে বেড়াচ্ছেন সেখানে সব্যসাচী ভক্তিমূলক করে যাচ্ছে।

সব্যসাচী বললেন, তিনি যে চরিত্রগুলো করছেন সেগুলো করার জন্য তাকে কেউ জোর করেনি। টাইপ কাস্ট হয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। ভক্তিমূলক সিরিয়ালে অভিনয় করেন বলে এটা নয় যে তিনি অন্য ধরনের গল্প পছন্দ করেন না। আসলে তিনি যে কাজে আনন্দ খুঁজে পান সেটাই করেন। সেটা যেমন চরিত্রই হোক না কেন।

অভিনেতার স্পষ্ট জানিয়েছেন তিনি কোন ধরনের চরিত্রে অভিনয় করতে সাবলীল সেটা দেখানোর জন্য তার কাউকে কিছু প্রমাণ করার নেই । প্রসঙ্গত, ছোট পর্দায় সব্যসাচীর শেষ কাজ 'মহাপীঠ তারাপীঠ'। এরপর তিনি ভাগার নামক একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। তারপর মাঝে কিছুদিনের বিরতি নিয়ে ধাক্কাটা সামলেছেন।

শুটিং ফ্লোরে গেলে এখনো তার মনের মধ্যে দ্বিধাবোধ তৈরি হয়। এই মাসের শেষ থেকে শুরু হবে নতুন সিরিয়ালের শুটিং। যেমনটা ভাবছেন বা যেমনটা চাইছেন তেমনভাবে কি তিনি অভিনয়টা ফুটিয়ে তুলতে পারবেন? আপাতত তিনি পুরোদস্তুর সাধক রামপ্রসাদ আর প্রস্তুতি নিচ্ছেন। তার মতে তিনি ভাগ্যবান। তার নিজের ইচ্ছামত কাজে ফেরার উপায় আছে। অভিনেতার আক্ষেপ এই সুযোগটা অনেকেই পায় না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side