Type Here to Get Search Results !

অভিষেকের ভাষণ শুনে মঞ্চে উঠে দাঁড়িয়ে হাততালি মমতার, নজিরবিহীন দৃশ্য দেখল মেঘালয়!

আটঘাট বেঁধে প্রস্তুতিতে নেমেছে ঘাসফুল শিবির পাহাড়ি রাজু মেঘালয়ের আসন্ন নির্বাচনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার সেই লক্ষ্যেই পাড়ি দিচ্ছেন মেঘালয়। সূত্রের মারফত খবর ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি প্রকাশ করা হবে ভোট নির্বাচনের দিন। মেঘালয় সফরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা রাখেন। সেই বক্তৃতা শুনে আপ্লুত হয়ে উঠে দাঁড়ান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

এই দৃশ্যের সাথে রইল গোটা মেঘালয়।নিজের বক্তৃতা রাখতে গিয়ে অভিষেক এদিন বলেন, ‘আগামী ৪৫-৫০ দিন মেঘালয়ের মানুষ যদি এই লড়াইটা লড়তে পারেন তাহলে বিজেপি-এনপিপি জোট সরকারের পরাজয় অনিবার্য।’  উল্লেখ্য কত ডিসেম্বর মাসে মমতা অভিষেক মেঘালয় গিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে প্রকল্পের একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমতায় এলে।

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গত ডিসেম্বরেই মেঘালয়ে ‘উই কার্ড’ এর সূচনা করে তৃণমূল। তৃণমূল ক্ষমতায় এলে মেঘালয়ের মানুষ কী কী সুযোগ-সুবিধা পাবে তা নিয়ে মানুষের কাছে প্রচারে পৌঁছে গেছেন স্বেচ্ছাসেবকরা। এদিন অভিষেক বলেন, ‘বিজেপিকে পরাস্ত করতে হলে কংগ্রেস কখনও মঞ্চ নয়। কংগ্রেসকে ভোট দেওয়া মানে পরোক্ষে বিজেপিকেই ভোট দেওয়া। ওদের যদি কেউ হারাতে পারে, তাহলে সেটা তৃণমূলই পারবে।’

কিছু মাস আগেই কংগ্রেস থেকে ১২ জন বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছিলেন। নেতৃত্বে ছিলেন মুকুল সাংমা। এছাড়াও বেশ কিছুদিন আগেই ৬০ আসনের মেঘালয়ে ৫২টিতে প্রার্থী ঘোষণা করে দিয়েছে ঘাসফুল। এই আবহেই এবার তৃণমূল সেকেন্ড ইন কমান্ডোর আজকের বক্তৃতা, প্রতিশ্রুতি তৃণমূলের জয়ের পথ কতটা প্রশস্ত করে সেটাই এবার দেখার বিষয়।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side