তার সাবলীল অভিনয় ক্যামেরার সামনে। ফটোশুটেও চোখ ধাঁধিয়ে যায় নেটিজেনদের তার রূপের ঝলকায়। চূড়ান্ত দক্ষতা আবার রাজনীতিতেও কাজ করতে পারেন তিনি। সম্পূর্ণ দক্ষতার সাথে তিনি তার দুটি প্রফেশনই সামলাচ্ছেন। এবারে তিনি নিজের হাতের জাদু দেখালেন রান্নায়। সংসদ তথা অভিনেত্রী মিমি ফ্রাইড রাইসের সঙ্গে টুইস্ট আনলেন।
সম্প্রতি অভিনেত্রী মিমি একটি চাল প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনী অনুষ্ঠানের অংশ ছিলেন। সেই কারণেই তাকে রান্না ঘরে গিয়ে ফ্রাইড রাইস রান্না করতে হয়েছে।প্রথমেই চালটি ভালোমতো ধুয়ে সেদ্ধ বসিয়ে দেন। প্রয়োজনীয় পেঁয়াজ এবং অন্যান্য সবজি কেটে নেন। রান্নার জন্য প্রয়োজনীয় মশলা জোগাড় করেন। বাগান থেকে তুলে আনেন একেবারে টাটকা ধনেপাতা।
এরপরে কড়াইতে তেল দিয়ে ভালোভাবে ভিজে নেন পিয়াজ ও সবজিগুলো।তারপর কড়াইতে মশলা কষিয়ে নিয়ে তাতে সেদ্ধ করে নেওয়া ভাত দিতেই তৈরি হয়ে যায় ফ্রাইড রাইস। এরপরেই আছে টুইস্ট।কড়াইতে আরেকটু তেল দিয়ে ডিমের অমলেট তৈরি করে নেন। ওমলেট তৈরি হয়ে গেলে তাতে ভাত দিয়ে ওমলেটিকে গুটিয়ে দেন। ফ্রাইড রাইস ভরা ডিমের রোল কেটে কেটে তাতে প্রথম কামর বসান অভিনেত্রী নিজেই।
কিছুটা টুইস্ট দিয়ে নতুন করে তোলার অনুরোধ জানিয়েছেন ক্যাপশনে।তারপর সে রান্নার ভিডিও পোস্ট করে অভিনেত্রী মিমি ট্যাগ করতে বলেছেন তাঁকে এবং ‘পরিবার বাই শুভম’ ও ‘এসভিএফ ব্র্যান্ড’-কে। সেই ভিডিওগুলো পোস্ট করবেন তাঁরাও। এছাড়াও তিনি জানিয়েছেন এই প্রতিযোগিতায় যে বিজেতা হবেন তিনি পেয়ে যাবেন অভিনেত্রী মিমির সাথে রান্না করার সুযোগ।