Type Here to Get Search Results !

‘আমার বিষয়ে আলোচনা করে এক সময় মানুষের সংসার চলেছে, এখনো চলছে’, নিন্দুকদের মুখের ওপর জবাব দিলেন শ্রাবন্তী!

বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বাংলা বিনোদন জগতের প্রথম ১০ জনের মধ্যে শ্রাবন্তীর নাম থাকবে। তার ব্যক্তিগত জীবন নিয়ে হামেশাই সমালোচনা হয়ে থাকে। তবে এইবার অভিনেত্রী নিন্দুকদের যোগ্য জবাব দিলেন।

সম্প্রতি অভিনেত্রী তাঁর নতুন ছবি ‘কাবেরী অন্তর্ধান’-এর প্রোমোশনে গিয়েছিলেন। সেখানে গিয়েই তিনি এক ইন্টারভিউতে এ কথা বলেন। অভিনেত্রীর বক্তব্য, করোনা কালীন সময়তে বেশি শুরু হয়েছে এই বিষয়টি।সেই সময় কিছু মানুষ বাড়িতে বসে থাকায় তাদের কোনো কাজ না থাকায় তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে নানান রকম চর্চা করা শুরু করেন তারা। অভিনেত্রী এও স্বীকার করেন যে যেসব ব্যক্তিত্বদের নিয়ে চর্চা হয় তাঁদের মধ্যে তিনিও অন্যতম।

এছাড়াও তিনি বলেন মানুষ যে তার বিষয়ে জানতে চান এটা তার ভালো লাগে। কিন্তু এর পাশাপাশি অভিনেত্রী বলেন হিন্দুদের ট্রলি নিয়ে কটাক্ষ করে, তাকে নিয়ে আলোচনা করে একসময় অনেকের সংসার চলেছিল। এখনো চলে এমন করে সংসার অনেকেরই। সুতরাং তার জীবনের ওঠা পড়ার গল্প অনেকেরই সংসার চালাতে সাহায্য করছে।

এছাড়াও অভিনেত্রী সকলের সাথে ভাগ করে নেন এই সাক্ষাৎকারে তাঁর কাজের জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা। তিনি বললেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করা তার স্বপ্ন ছিল। কাজের সেটে তার থেকে তিনি অনেক কিছুই শিখেছেন। এছাড়াও অভিনেত্রী নিজেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রশংসায় পঞ্চমুখ।

শ্রাবন্তী প্রথমবার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ‘কাবেরী অন্তর্ধান’ সিনেমাতে কাজ করলেন। তার বিপরীত চরিত্রে রয়েছেন ইন্ডাস্ট্রির বুম্বাদা তা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। "কাবেরী অন্তর্ধান" মুক্তি পাচ্ছে আগামী ২০ জানুয়ারি। শ্রাবন্তী ও বুম্বাদা কে দীর্ঘ ২৫ বছর পর আবার একসাথে দেখা যাবে।প্রসঙ্গত অনেক ছোট থেকেই অভিনয় জগতের সাথে যুক্ত রয়েছেন অভিনেত্রী। এর আগেও ছোট্ট শ্রাবন্তী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে তাঁর মেয়ের ভূমিকায় ‘মায়ার বাঁধন’ সিনেমাতে কাজ করেছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side