আন্তর্জাতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় সাত বছর পর আবারও ইরান থেকে তেল আমদানি করতে পারে ভারত—এমনই ইঙ্গিত মিলছে বিভিন্ন সূত্রে।
জানা গিয়েছে, ইরানের খার্গ দ্বীপ থেকে অন্তত ৬ লক্ষ ব্যারেল অশোধিত তেল নিয়ে একটি জাহাজ গুজরাটের বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে। জাহাজ ট্র্যাকিং সংস্থা Kpler-এর তথ্য অনুযায়ী, ‘Ping Shun’ নামের এই জাহাজটি আগামী ৪ এপ্রিলের মধ্যে গুজরাটে পৌঁছতে পারে।
উল্লেখ্য, ২০১৯ সালে মার্কিন নিষেধাজ্ঞার জেরে ইরান থেকে তেল আমদানি বন্ধ করেছিল ভারত। সেই সময় Donald Trump প্রশাসন ইরানের বিরুদ্ধে কড়া অবস্থান নেয় এবং তেল বাণিজ্যে নিষেধাজ্ঞা জারি করে।
তবে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত নতুন করে ইরানের দিকে ঝুঁকতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি।
এই সম্ভাব্য সিদ্ধান্ত আন্তর্জাতিক কূটনীতি ও তেল বাজারে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।


