Type Here to Get Search Results !


 

Malda News | মালতিপুর বিধানসভায় তৃণমূলে ভাঙন! প্রার্থীর হাত ধরে ৪০০ কর্মীর আমজনতা উন্নয়ন পার্টিতে যোগদান

মালদার মালতিপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসে বড় ভাঙন, প্রার্থীর হাত ধরে ৪০০-র বেশি কর্মীর আমজনতা উন্নয়ন পার্টিতে যোগদান। বিস্তারিত জানুন।



মালদার হাই ভোল্টেজ কেন্দ্র মালতিপুর বিধানসভায় তৃণমূলে ভাঙ্গন,প্রার্থীর হাত ধরেই চার শতাধিক তৃণমূল কর্মীর আমজনতা উন্নয়ন পার্টিতে যোগদান, গুরুত্ব দিতে নারাজ তৃণমূল


এবার জেলা তৃণমূল সভাপতির গড়ে শক্তি বৃদ্ধি হুমায়ুনের দলের।প্রার্থীর হাত ধরে তৃণমূল থেকে আমজনতা উন্নয়ন পার্টিতে যোগদান। যদিও এই যোগদান কে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।মালদা জেলার হাই ভোল্টেজ কেন্দ্র মালতিপুর বিধানসভা।যেখানে তৃণমূলের প্রার্থী বিদায়ী বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি।অন্যদিকে কংগ্রেসের প্রার্থী মৌসুম নূর। সেখানে এবার তৃণমূলে ভাঙ্গন।মালতিপুরের ভাকরি গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর গ্রামে সোমবার রাতে প্রায় চার শতাধিক তৃণমূল কর্মী আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী আবু মিন্নাতের হাত ধরে তৃণমূল থেকে আমজনতা উন্নয়ন পার্টিতে যোগদান করে।যোগদানকারীদের অভিযোগ তৃণমূলের বিধায়ক এলাকায় কোন উন্নয়ন করেননি। রাস্তার বেহাল দশা।ভোটের আগে রাস্তার শিলান্যাস করলেও কাজ শুরু হয়নি।তারা উন্নয়নের আশায় আমজনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলেন। 


যোগদানকারী তথা প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি নাজিরুল ইসলাম বলেন,দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু এলাকায় কোনও উন্নয়ন হয়নি।রাস্তার অবস্থা খুবই খারাপ,সাধারণ মানুষের সমস্যার সমাধান হয়নি। বহুবার জানিয়েও কোনও কাজ হয়নি।তাই বাধ্য হয়েই আমরা আমজনতা উন্নয়ন পার্টিতে যোগদান করেছি। উন্নয়নের আশাতেই এই সিদ্ধান্ত।


আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী আবু মিন্নাত বলেন,মানুষ উন্নয়ন চায়, আর সেই কারণেই তারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে।এটা শুধু শুরু,আগামী দিনে আরও বড় পরিবর্তন হবে।


যদিও জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সির দাবি,"মানুষ ওতো বোকা নয় যে আমজনতা উন্নয়ন পার্টিতে যোগদান করবে। কিছু দালাল আছে এরকম করছে।সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side