Type Here to Get Search Results !


 

বালুরঘাটের মাটি থেকে বিজেপি ও নির্বাচন কমিশনকে কড়া আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে জনসভা থেকে বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee।


বিধানসভা নির্বাচনের আগে বালুরঘাটের মাটি থেকে বিজেপি এবং নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার বালুরঘাট টাউন ক্লাব গ্রাউন্ডের জনসভা থেকে তিনি অভিযোগ করেন, বাংলার ডেমোগ্রাফি বা জনবিন্যাস বদলে দেওয়ার চেষ্টা করছে বিজেপি। অভিষেকের দাবি, “বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে না পারে, সেই চেষ্টা চলছে। বিহার ও উত্তরপ্রদেশ থেকে বাংলার বিভিন্ন প্রান্তে ভোটার ঢোকানো হচ্ছে।” এই বিষয়ে তিনি ইতিমধ্যেই কমিশনে অভিযোগ জানিয়েছেন বলে জানান।

এদিন সভা থেকে সুকান্ত মজুমদারকেও তীব্র আক্রমণ করেন অভিষেক। তাঁর কথায়, “ডবল ইঞ্জিন সরকারের সব থেকে বড় ভুক্তভোগী বালুরঘাট। পাঁচ বছরের বেশি সময় ধরে এখানকার সাংসদ এবং বিধায়ক দুজনেই বিজেপির। অথচ এই এলাকার জন্য ১০ পয়সার বাড়তি অনুদানও আনতে পারেননি তাঁরা।” তৃণমূল নেতার দাবি, বিজেপি সাংসদ দীর্ঘ সাত বছর ধরে এলাকার জন্য কোনো কাজ করেননি। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, “আমাদের সরকারের উন্নয়নের রিপোর্ট কার্ড আর সুকান্তবাবুর রিপোর্ট কার্ড নিয়ে আসা হোক। আমাদের সরকার বালুরঘাটে কী করেছে আর মোদি সরকার কী করেছে, সেটা মানুষ বিচার করবে।”

এদিনের সভা থেকে পলিটেকনিক কলেজ এবং সুপারস্পেশালিটি হাসপাতালের প্রসঙ্গ টেনে রাজ্য সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন অভিষেক। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়েও কেন্দ্রকে নিশানা করেন তিনি। দুধ, চাল, তেল থেকে শুরু করে পেট্রোলের দাম যে আকাশছোঁয়া, তা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “দেশের অর্থনীতি আজ রসাতলে, বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে বিজেপি। এদের ১০-০ গোলে হারিয়ে মাঠের বাইরে পাঠাতে হবে।”


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side