Type Here to Get Search Results !


 

সরকারি নির্দেশ অমান্য করে দীর্ঘ ছুটি ঘোষণা, কুশমণ্ডির করঞ্জি সিনিয়র মাদ্রাসায় তালা ঝুলিয়ে বিক্ষোভ অভিভাবকদের

 


দিলদার আলী; কুশমন্ডি: সরকারি নির্দেশিকাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের খেয়ালখুশিমতো দীর্ঘ ছুটির ঘোষণা করার অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের ২ নম্বর করঞ্জি গ্রাম পঞ্চায়েত এলাকার করঞ্জি সিনিয়র মাদ্রাসায়। ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে মাদ্রাসার মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশ অনুযায়ী চলতি মাসের ১১ তারিখ থেকে ২২ তারিখ পর্যন্ত মাদ্রাসায় ছুটি থাকার কথা ছিল। কিন্তু অভিযোগ, সেই নির্দেশিকা উপেক্ষা করে মাদ্রাসা কর্তৃপক্ষ নিজেদের ইচ্ছামতো ৫ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত দীর্ঘ ছুটি ঘোষণা করে দেয়। এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।

তবে শুধুমাত্র ছুটির বিষয় নয়, দীর্ঘদিন ধরেই ওই মাদ্রাসা নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভ জমে ছিল বলে অভিযোগ। 


স্থানীয়দের দাবি, বিদ্যালয়ে নিয়মিতভাবে পঠনপাঠন হয় না। পাশাপাশি পড়ুয়াদের জন্য দেওয়া মিড-ডে মিলের মান নিয়েও একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। এছাড়াও নির্দিষ্ট সময়ে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত হন না বলেও অভিযোগ করেছেন অভিভাবকরা।


এই সমস্ত অভিযোগের প্রতিবাদ জানাতেই এদিন মাদ্রাসার গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়।


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side