Type Here to Get Search Results !


 

প্রচণ্ড ঝড়ে লণ্ডভণ্ড কুশমন্ডির করঞ্জি অঞ্চল, ক্ষতিগ্রস্ত ৬০০ বিঘা গম ও ২০০ বিঘা ভুট্টা

 


দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিধানসভার করঞ্জি অঞ্চলে গতকাল রাতে হওয়া প্রবল ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ঝড়ের তাণ্ডবে প্রায় ৬০০ বিঘা গম ও ২০০ বিঘা ভুট্টা জমির ফসল নষ্ট হয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি বহু বাড়ির চাল উড়ে গেছে এবং একাধিক বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বেশ কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়েছে।


ঝড়ের পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শনে যান তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃত্ব। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সহায়তার আশ্বাস দেন তারা।


এদিন এলাকায় উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লকের কৃষি কর্মাধ্যক্ষ তথা ব্লক সাধারণ সম্পাদক রেজা জাহির আব্বাস, করঞ্জি গ্রাম পঞ্চায়েতের প্রধান ফরিকুল ইসলাম, উপপ্রধান তথা করঞ্জি অঞ্চল সভাপতি গৌতম রায়, করঞ্জি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক খাইরুল হক, কুশমন্ডি ব্লক এসসি সেলের সহসভাপতি উৎপল সরকার, করঞ্জি অঞ্চল মাইনরিটি সেলের সভাপতি মোহাম্মদ আফগানি, করঞ্জি গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজেশ সরকার, উজিল সংসদের বুথ সভাপতি বাবুল হক, বেতাহার সংসদের বুথ সভাপতি মাহাতাব হোসেন-সহ আরও অনেকে।


নেতৃত্বরা ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে প্রবল ঝড়ের দাপটে বহু গাছ উপড়ে পড়ে এবং ঘরবাড়ির চাল উড়ে যায়। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় কিছু এলাকায় অন্ধকার নেমে আসে।


এলাকার মানুষের দাবি, দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষক ও পরিবারগুলির পাশে দাঁড়িয়ে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হোক। প্রশাসনের পক্ষ থেকেও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ শুরু হয়েছে বলে জানা গিয়েছে।



Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side