Type Here to Get Search Results !

পবিত্র রমজান মাসের মধ্যেই এলাকার মানুষের আমন্ত্রণে সাড়া দিয়ে হরিনাম সংকীর্তনের আসরে মতিউর

পবিত্র রমজান মাসের মধ্যেই এলাকার মানুষের আমন্ত্রণে সাড়া দিয়ে হরিনাম সংকীর্তনের আসরে গিয়ে সম্প্রীতি নিদর্শনের সঙ্গেই ফের মানুষের মন জয় করলেন মতিউর, গরিবের মা-বাবা গরিবের বন্ধু কাছে পেয়ে বললেন উচ্ছ্বসিত এলাকার মানুষ


মালদা: একদিকে চলছে পবিত্র রমজান মাস। তার মাঝেই দোল উপলক্ষে ২৪ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন। রমজানের ইফতারের পরেই উদ্যোক্তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে হরিনাম সংকীর্তনের আসরে গিয়ে সম্প্রীতির নিদর্শনের সাথে সাথেই সকলের মন জয় করলেন গরীবের বন্ধু মতিউর রহমান। তাকে কাছে পেয়ে আপ্লুত হয়ে গরিবের মা-বাবা বললেন এলাকার মানুষ। 


হরিশ্চন্দ্রপুরের মালিওর বাজার এলাকায় ২৪ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। উদ্যোক্তারা মোবাইলে মতিউর রহমানের সেবা মূলক কর্মকাণ্ড দেখে উদ্বুদ্ধ হয়ে তাকে কাছ থেকে দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে ছিলেন।সেই আমন্ত্রণে সারা দিয়েই সেখানে যান মতিউর রহমান। তাকে দেখে এলাকার মানুষ উচ্ছসিত হয়ে পড়ে। তার সঙ্গে সেলফি তোলার হিড়িক উঠে। একে একে প্রত্যেকের সঙ্গেই সেলফি তোলেন তিনি। ধর্মনির্বিশেষে গরীবের জন্য তার কাজ নিয়ে এলাকার মানুষ তাকে ধন্যবাদ জানান। মতিউরের বার্তা জাতি ধর্ম নির্বিশেষে তিনি সকলের গরিবেরই বন্ধু। কার্যত সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে এই ভাবেই বিভিন্ন এলাকায় জনপ্রিয়তা বাড়ছে বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমানের।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side