Type Here to Get Search Results !


 

পাকিস্তানের ঠিকানা লেখা পরিত্যক্ত বাক্স ঘিরে চাঞ্চল্য রায়গঞ্জে



পাকিস্তানের ইসলামাবাদের ঠিকানা লেখা একটি পরিত্যক্ত বাক্স ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের মিলনপাড়া এলাকায়। বৃহস্পতিবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানা-র আইসি সহ বিশাল পুলিশ বাহিনী।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিলনপাড়া এলাকায় একটি সন্দেহজনক বাক্স পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। বাক্সটির গায়ে পাকিস্তানের 


ইসলামাবাদের একটি ঠিকানা লেখা ছিল বলে দাবি করেন স্থানীয়রা। বিষয়টি নজরে আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, বাক্সটি ঘিরে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বাক্সের ভিতরে কী রয়েছে এবং কীভাবে সেটি সেখানে এল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।


ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side