Type Here to Get Search Results !


 

মালদা: পাঁচ শতাধিক মোটরবাইক এবং গাড়ি নিয়ে র‍্যালি করে মন্ত্রীর গড়ে প্রচারে ঝড় গরীবের বন্ধুর

 নিজেই নিজেকে প্রার্থী ঘোষণা করেছেন, কোন দল এখনো স্পষ্ট নয়, তার মাঝেই এবার মন্ত্রী তাজমুলের গড়ে পুরোহিত ইমামদের সাথে নিয়ে হুড খোলা গাড়িতে প্রচারে ঝড় গরিবের বন্ধু মতিউরের, মিছিল শেষে অংশ গ্রহণ করলেন ইফতারে, দেখা গেল তৃণমূল নেতাদেরও, ফের জেলা রাজনীতিতে চমক গরিবের বন্ধু মতিউরের



মালদা: ইতিমধ্যে নিজেই নিজেকে প্রার্থী ঘোষণা করেছেন। কোন দলের হয়ে সেটা নিয়ে চলছে জল্পনা। তার মাঝেই এবার প্রায় পাঁচ শতাধিক মোটরবাইক এবং গাড়ি নিয়ে র‍্যালি করে মন্ত্রীর গড়ে প্রচারে ঝড় তুললেন বিশিষ্ট ব্যবসায়ী গরীবের বন্ধু নামে পরিচিত মতিউর রহমান। সেখানে দেখা গেল তৃণমূল নেতাদেরও।হুড খোলা গাড়িতে একদিকে পুরোহিত অন্যদিকে ইমামদের সাথে নিয়ে র‍্যালি থেকে দিলেন সংহতির বার্তাও।


র‍্যালি শেষে এলাকার মানুষের সঙ্গে ইফতারে অংশগ্রহণ করে মতিউরের দাবি এটা শুধু ট্রেলার ছিল। সম্পূর্ণ ছবি এখনো বাকি আছে।আর যে র‍্যালি কে কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুর বিধানসভার রাজনৈতিক মহলে চলছে জোড় চর্চা। 


হরিশ্চন্দ্রপুরের বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান।একুশ সালে বিজেপির প্রার্থী ছিলেন। পরবর্তীতে বিজেপির সঙ্গ ত্যাগ করলেও ইতিমধ্যেই তিনি জানিয়ে দিয়েছেন এই বিধানসভা ভোটেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে কোন দলের হয়ে তা নিশ্চিত নয়। তার সঙ্গে তৃণমূল নেতাদের সুসম্পর্কও বার বার সামনে এসেছে। একের পর এক সমাজ সেবামূলক কর্মসূচিতে বেড়েছে তার জনপ্রিয়তা। দিয়েছেন একের পর এক চমক। এবার হরিশ্চন্দ্রপুর বিধানসভার হরদমনগর থেকে শুরু করে হরিশ্চন্দ্রপুর সদর হয়ে প্রায় ১২ টি অঞ্চলই প্রদক্ষিণ করে ভালুকা করিয়ালি এলাকায় মিছিল শেষ করে প্রায় তিন হাজার মানুষের সঙ্গে ইফতারের অংশ গ্রহণ করলেন মতিউর।সেখানে তার সঙ্গে দেখা যায় জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমানকে। জিয়াউর রহমান আবার সংবাদ মাধ্যমের সামনে দাবি করেন তারাও শুধু ট্রেলার নয় সমগ্র ছবি দেখার জন্য মুখিয়ে আছেন। 


প্রসঙ্গত ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এখনো পর্যন্ত কোনো প্রতীক ছাড়া মালদা জেলার রাজনীতিতে ঝড় তুলছেন গরিবের বন্ধু মতিউর রহমান।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side