মালদা:- রাজ্যে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে ফেলেছেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন। যদিও নির্বাচন ঘোষণার আগ থেকেই ভোটমুখী প্রচার শুরু করেছিল শাসক থেকে বিরোধী সব দল। তবে ভোট ঘোষণার পরে প্রচারের মাত্রা দ্বিগুণ বৃদ্ধি করতে চলেছে শাসক দল। তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ অনুসারে মালদা জেলার গাজোল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন বয়কট বিজেপি লিখা পোস্টার ছাপিয়ে আন্দোলন শুরু করা হল।
গত একুশের বিধানসভা ভোটে গাজোল কেন্দ্রে জয়ের মুখ দেখতে পায়নি ঘাসফুল শিবির। এমনকি শেষ লোকসভা ভোটেও এ কেন্দ্রে এগিয়েছিল পদ্ম শিবির। তবে তৃণমূল নেতৃত্বের মতে লোকসভা ভোট এবং বিধানসভার ভোটের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন জনবুখী প্রকল্প গুলোকে হাতিয়ার করে গাজোলে ভোট বৈতরণী পার করতে চাইছে শাসক দল।
এদিন যুব তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে ঘিরে যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। উপস্থিত ছিলেন গাজোল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুরজিৎ সাহা সহ গাজোল ব্লক যুব তৃণমূলের নেতৃত্ব।


