ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি এলটিডি সৌজন্যে এক সচেতন মূলক পদযাত্রার আয়োজন করা হলো শুক্রবার দুপুরে। গাজলের কোদুবাড়ী মোর থেকে সংগঠনের কর্মীরা একটি পদযাত্রা বের করে কাজলের সারা এলাকা পরিক্রমা করে কুদুবাড়ি মোড়ে শেষ হয়।
পদ যাত্রার সাথে সাথে হেলমেট বিহীন বাইক আরোহীদের হেলমেট পড়ার অনুরোধ জানান। পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষদের ট্রাফিক সিগন্যাল মেনে চলা রাস্তা পারাপার হওয়ার সময় জেব্রা ক্রসিং ব্যবহার করা, মোটরসাইকেল চলার সময় হেলমেট পড়া চারচাকা গাড়িতে সিট বেল্ট ব্যবহার করা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা পাশাপাশি মদ্যপ অবস্থায় গাড়ি চালানো যাবে না এবং গতিশীমা বজায় রেখে গাড়ি চালাতে হবে। এছাড়াও পথচারীদের ট্রাফিক নিয়ম এবং রাস্তা পারাপারের বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়।
পাশাপাশি পথচারীদের জন্য রাস্তা পারাপার হওয়ার আগে ডান বাম দেখে এবং ফুটপাত থাকলে ফুটপাত ব্যবহার করতে হবে চলন্ত গাড়ির সামনে হঠাৎ রাস্তা পারাপার করা যাবে না শিশুদের সব সময় বড়দের সাথে রাস্তা পার করতে হবে।
চালকদের জন্য সতর্কতা করা হচ্ছে ওভারটেক করার আগে নিশ্চিত হন রাস্তা ফাঁকা আছে কিনা পাশাপাশি স্কুল হাসপাতাল বাজার এলাকায় ধীরে গাড়ি চালাতে হবে ক্রান্ত অবস্থায় ঘুম পেলে গাড়ি চালানো যাবে না গাড়ির ব্রেক লাইট টায়ার নিয়মিত পরীক্ষা করতে হবে।।
নিয়ম মানলে দুর্ঘটনা কমবে সতর্কতা বাঁচায় জীবন আপনার নিরাপত্তা আপনার পরিবারের হাসি এইবার তাকে সামনে রেখে আজ পথযাত্রার আয়োজন করা হয়েছিল।


