Type Here to Get Search Results !


 

যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্তির দাবিতে চাঁচল ব্লক দপ্তরে ধরনায় বাম নেতৃত্ব

 যোগ্য ভোটারদের নাম অন্তর্ভুক্তির দাবিতে চাঁচলে বামেদের তুমুল বিক্ষোভ, বিডিওর দেখা না পেয়ে ব্লক দপ্তরে ধরনায় বসলেন বিক্ষোভকারি বামেরা


মালদা:- বৈধ ভোটারদের নাম দ্রুত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে মালদার চাঁচলে বিক্ষোভ দেখাল বাম কর্মী-সমর্থকেরা। স্মারকলিপি জমা করতে গিয়ে বিডিওর দেখা না পেয়ে ব্লক দপ্তরের মূল ফটকের সামনে ধরনায় বসলেন বিক্ষোভকারী বামেরা। শুক্রবার দুপুরে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল ১ নং ব্লক দপ্তরে। দীর্ঘক্ষণ ধরে চলল বিক্ষোভ। এদিনের ধর্না কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস, CITU র জেলা কমিটির সদস্য জিয়াউল আনসারী, চাচল ১ নং সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক হারুন আল রশিদ সহ অনেকেই।


বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকায় বহু যোগ্য নাগরিকের নাম এখনও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। বৈধ নাম বিচারাধীন তালিকায় রাখা হয়েছে বারবার বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও সমস্যার সমাধান হয়নি। এর জন্য দায়ী নির্বাচন কমিশন সহ SIR কাজে যুক্ত সরকারি আধিকারিকরা। সাধারণ মানুষ তীব্র আতঙ্কে। এর প্রতিবাদেই এদিন ব্লক দপ্তরের সামনে বিক্ষোভ দেখান বাম কর্মী-সমর্থকেরা।স্মারকলিপি দিতে গেলে বিডিও কে দপ্তরে না পাওয়ায় ক্ষোভ ছড়ায় বিক্ষোভকারীদের মধ্যে। এরপরই ব্লক দপ্তরের সামনে ধর্নায় বসেন বাম কর্মী-সমর্থকেরা।বিক্ষোভকারীদের দাবি, এই কর্মসূচি আগাম জানানো হয়েছিল বিডিও কে। তারপরও ভিডিও আমাদের সঙ্গে দেখা করলেন না। আমরা তার হাতে স্মারকলিপি দিব তারপরে ধরনা থেকে উঠবো

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side