খবরের জেরে উত্তরপ্রদেশের নয়ডাতে মৃত শ্রমিকের পরিবারের পাশে গরিবের বন্ধু মতিউর, ঘোষণা অনুযায়ী তুলে দিলেন এক লক্ষ টাকার চেক, ছেলে হয়ে আমাদের কাছে এসেছে, বললেন মৃতের স্ত্রী, হরিশ্চন্দ্রপুরের সকল মায়ের ছেলে আমি, আবেগপ্রবণ হয়ে বললেন মতিউর, প্রশংসায় পঞ্চমুখ এলাকার মানুষ
মালদা: আপনার নিউজ-এর খবরের জেরে উত্তরপ্রদেশের নয়ডাতে মৃত হরিশ্চন্দ্রপুরের রামরায় গ্রামের পরিযায়ী শ্রমিক সুবল রজকের পরিবারের পাশে বিশিষ্ট ব্যবসায়ী গরিবের বন্ধু মতিউর রহমান। নিজের ঘোষণা অনুযায়ী পরিবারের হাতে তুলে দিলেন এক লক্ষ টাকার চেক। তাকে পাশে পেয়ে ছেলে বলে সম্বোধন মৃতের অসহায় স্ত্রীর।
হরিশ্চন্দ্রপুরের সকল মায়ের ছেলে আমি আবেগপ্রবণ হয়ে বললেন মতিউর।তার জনকল্যাণ মূলক কাজে প্রশংসায় পঞ্চমুখ পরিবারের লোক থেকে শুরু করে এলাকার মানুষ।
সুবল রজক দীর্ঘদিন ধরে উত্তর প্রদেশের নয়ডাতে সেলাই মিস্ত্রির কাজ করতেন। কিছু দিন আগে সেখানেই শারীরিক অসুস্থতা জনিত কারণে মৃত্যু হয় তার। পরিবারের লোক অতি কষ্টে অ্যাম্বুলেন্সে করে দেহ আনে এলাকায়। একমাত্র রোজগেরে সদস্যের মৃত্যুতে অসহায় হয়ে পড়েন স্ত্রী কবিতা রজক।পাশে দাড়িয়ে ছিল না প্রশাসন বা জন-প্রতিনিধিরা। এমনকি সামনে শ্রাদ্ধ অনুষ্ঠানের খরচ কি ভাবে যোগাবেন তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। প্রার্থনা করে ছিলেন ভগবানের কাছে।এদিকে এই খবর দেখতে পেয়েই পরিবারের কাছে ছুটে আসেন মতিউর।তিনি এই অবস্থায় ছেলে রূপেই এসেছেন তাদের কাছে। এমনটাই বলছেন পরিবারের লোক। শুধু ১ লক্ষ টাকার চেক নয় সমস্ত ভাবে ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন গরিবের বন্ধু।তার প্রতিনিধি তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য হেফজুরের মতে এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। কার্যত এই ভাবেই এরপর এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে গরীবের মসিহা হয়ে উঠছেন মতিউর।


