Type Here to Get Search Results !


 

তৃণমূল প্রার্থী গরিবের বন্ধু মতিবুর রহমানের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ বিরোধীদের

 WestBengalAssemblyElection2026

তৃণমূল প্রার্থী গরিবের বন্ধু মতিবুর রহমানের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ বিরোধীদের, গরিবের বন্ধুকে দেখে ভয় পেয়েছে বিরোধীরা পাল্টা আক্রমণ মতিবুর রহমানের, তুঙ্গে তরজা



মালদা: নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ উঠলো এবার হরিশ্চন্দ্রপুরের শাসক দলের প্রার্থী মতিবুর রহমানের বিরুদ্ধে। দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের সরকারি ভবনে ওই গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নিয়ে তিনি নির্বাচনী বৈঠক করছেন এবং সেই ভিডিও তিনি তার সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন। আর তারপরেই তার বিরুদ্ধে সরব হয়েছে এলাকার বিরোধী দলগুলি। বিরোধীদল গুলির অভিযোগ মতিবুর নির্বাচনী বিধি ভঙ্গ করেছে। আচরণবিধির মধ্যে তিনি কেমন করে সরকারি কার্যালয়ে বসে নির্বাচনী বৈঠক করছেন দলের কর্মকর্তাদের নিয়ে। এই নিয়ে তারা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দেয়ার করবেন মতিবুরের বিরুদ্ধে বলে জানিয়েছেন এলাকার বিরোধীরা। 


যদিও তৃণমূল প্রার্থী গরিবের বন্ধু মতিবুর রহমান বলেন ওটা নির্বাচনী কোন প্রচার ছিল না জনসংযোগ ছিল। ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। আমরা কোন মিটিং করিনি ওখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম। গরিবের বন্ধুকে দেখে ভয় পেয়েছে বিরোধীরা। তাই ভুলভাল কথা বলছে।


বিজেপি প্রার্থী এক্স আর্মি রতন দাস জানান তৃণমূল প্রার্থীর ফেসবুকেই আমরা দেখতে পেলাম এই বিষয় নিয়ে আমরা নির্বাচন কমিশন কে অভিযোগ জানাবো বলে জানান বিজেপি প্রার্থী

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side