Type Here to Get Search Results !


 

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কুশমন্ডিতে ‘তপশিলি সংলাপ’ কর্মসূচির সূচনা

 


দিলদার আলী:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তপশিলি সম্প্রদায়ের মানুষের সঙ্গে সরাসরি সংযোগ ও মতবিনিময়ের লক্ষ্যে ‘তপশিলি সংলাপ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের আকচা গ্রাম পঞ্চায়েতের চোপড়া এলাকায়।

এই কর্মসূচির উদ্বোধন করেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি করিমুল ইসলাম, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাধিপতি মারিয়াম মার্ডি, ব্লক তৃণমূলের সহ-সভাপতি জিতেন্দ্র নাথ সরকার, বিশিষ্ট সমাজসেবী নকুল রায়, ভোবতস সরকার সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা।

এদিনের কর্মসূচিতে তপশিলি সম্প্রদায়ের মানুষের বিভিন্ন সমস্যা, দাবি এবং উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিধায়িকা রেখা রায় বলেন, রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এবং তাদের মতামত জানতেই এই ধরনের সংলাপ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

কর্মসূচিতে বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দারাও তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সমাধানের আশ্বাস পান।

প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই ধরনের জনসংযোগমূলক কর্মসূচির মাধ্যমে মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side