Type Here to Get Search Results !


 

দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ দিয়ে মুসলমানদের ধর্ম নষ্ট করেছেন মমতা, বিতর্কিত মন্তব্য হুমায়ুনের

দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ দিয়ে মুসলমানদের ধর্ম নষ্ট করেছেন মমতা, হরিশ্চন্দ্রপুরের জনসভা থেকে ফের বিতর্কিত মন্তব্য হুমায়ুনের, সাম্প্রদায়িক মন্তব্য করলে এলাকায় মানুষ ঢুকতে দেবে না পাল্টা হুশিয়ারি তৃণমূল নেতা মতিউরের, তুঙ্গে রাজনৈতিক তরজা



মালদা: হরিশ্চন্দ্রপুরের ইসলামপুরে ইফতার কর্মসূচি এবং জনসভাতে এসে বিতর্কিত মন্তব্য সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। জনসভায় মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন মন্দিরের প্রসাদ খাওয়া মুসলিমদের হারাম। মমতা ব্যানার্জি দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ মুসলিমদের বাড়ি বাড়ি দিয়ে তাদের ধর্ম নষ্ট করছেন।আর এই মন্তব্য সামনে আসতেই সাম্প্রদায়িক এবং উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ তুলে পাল্টা হুমায়ূনকে তোপ তৃণমূলের। এলাকায় পুনরায় ঢুকতে না দেওয়ার হুশিয়ারি।যে ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।


সাথে এদিন এসআইআর থেকে সরকারের টাকাতে মন্দির বানানো নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হুমায়ূনের দাবি,"আমি যেমন কোন হিন্দুকে গোমাংস দিতে পারি না।তেমন আমাদেরকে প্রসাদ দিতে পারে না।" সাথে তার দাবি,"এই রাজ্যে বিজেপি কে তৃণমূল এনেছে।দুই জনের আতাত রয়েছে।তাই এতো অভিযোগের পরেও অভিষেক গ্রেপ্তার হয় না।" সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার একুশের বিজেপি প্রার্থী সমাজসেবী মতিউর রহমান।এই নিয়ে তার বক্তব্য," গরীবের বন্ধু ভালো ছেলে।কিন্তু এই সময় ডুবন্ত নৌকায় যোগ দিলেন।শুনছি উনি প্রার্থী হবেন এবং মন্ত্রীর কেন্দ্র বদল হবে।" যদিও পাল্টা এই নিয়ে তৃণমূল নেতা মতিউর হুমায়ুনকে আক্রমণ করে বলেন এরপর মমতা দিদি এবং অভিষেক কে নিয়ে এই ধরনের কথা বললে মানুষ এলাকায় ঢুকতে দেবে না।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side