চাঁচল : দীর্ঘদিনের দাবি কিন্তু মিলছে না সুরাহা।দাবি পূরণ না হওয়ায় অবশেষে রাস্তায় নামলেন বাস চালক ও স্থানীয় বাসিন্দারা। স্থায়ী বাস স্ট্যান্ড নির্মাণের দাবিতে সোমবার মালদার চাঁচলের কাজী নজরুল বাস টার্মিনসের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন বাস চালক সহ স্থানীযরা। প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখালেন তারা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রতিদিনের নিত্যযন্ত্রণা যানজট। রাস্তা দখল করে ঠেলা, চরম ভোগান্তিতে নিত্যযাত্রী থেকে পথচারী। প্রতিটা সময় ভোগান্তির ছবি ধরা পরে মালদার চাঁচলের নুজরুল বাস টার্মিনাস। একাধিকবার স্থায়ী বাস স্ট্যান্ড গড়ার প্রতিশ্রুতি দিলেও আজ প্রযন্ত অধরা। জমি চিহ্নিতকরণের কাজ শুরু তাও মাঝ পথে থমকে। যার কারণে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্য পথ যাত্রীদের। ক্ষুব্ধ জনতার গালিগালাজের স্বীকার বাস চালকেরাও।
এই পরিস্থিতির স্থায়ী সমাধানের দাবিতে এবার সরব চাঁচল। দীর্ঘদিন ধরে স্থায়ী বাস স্ট্যান্ডের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে সোমবার পথে নামলেন বাস চালক ও স্থানীয় বাসিন্দারা। মালদার চাঁচলের কাজী নজরুল বাস টার্মিনাস-এর মূল ফটকের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন তাঁরা। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকাজুড়ে।
বিক্ষোভকারীদের অভিযোগ, বহু বছর ধরে স্থায়ী বাস স্ট্যান্ড নির্মাণের দাবি জানানো হলেও প্রশাসনের তরফে শুধু আশ্বাসই মিলেছে, বাস্তবে কাজের অগ্রগতি নেই। একাধিকবার জায়গা পরিদর্শন করা হলেও এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সাধারণ মানুষ ভোগান্তির স্বীকার হচ্ছেন। দ্রুত স্থায়ী সমাধান গড়ে তোলা হোক। নাহলে আমারা সাত দিনের বাস ধর্মঘটে নামবো।
যদিও এই বিষয়ে চাঁচলের মহকুমাশাসক ঋত্বিক হাজরা কে ধরা হলে তিনি বলেন___জমি চিহ্নিতকরণ করা হয়েছে। সেই জমি হস্তান্তর হয়ে গেছে সরকারের সঙ্গে। দ্রুত বাস স্ট্যান্ডের কাজ শুরু হবে।
অন্যদিকে মালদা জেলা পরিষদের সহকারী সভাপতি এটিএম রফিকুল হোসেন বলেন, ভরসা রাখুন ভোটের পরপরই স্থায়ী বাস স্ট্যান্ড পাচ্ছে চাঁচল।
