Type Here to Get Search Results !

উত্তরপ্রদেশে মৃত্যু হরিশ্চন্দ্রপুরের পরিযায়ী শ্রমিকের, গরিবের বন্ধু মতিউরের কাছে সাহায্যের কাতর আর্জি স্ত্রীর

মালদার পরিযায়ীদের মৃত্যু মিছিল অব্যাহত, এবার উত্তরপ্রদেশে মৃত্যু হরিশ্চন্দ্রপুরের পরিযায়ী শ্রমিকের, পরিবারের একমাত্র রোজগেরে সদস্যের মৃত্যুতে করুণ পরিস্থিতিতে স্ত্রী, পাশে দাড়ায়নি প্রশাসন জনপ্রতিনিধিরা, গরিবের বন্ধু মতিউরের কাছে সাহায্যের কাতর আর্জি, ঘটনা সামনে আসতেই কর্মসংস্থান নিয়ে তৃণমূলকে তোপ বিজেপির, পরিবারের পাশে আছে পাল্টা তৃণমূল



মালদা: মালদায় পরিযায়ী শ্রমিকদের মৃত্যু মিছিল অব্যাহত।এবার উত্তরপ্রদেশের নয়ডা তে মৃত্যু হরিশ্চন্দ্রপুরের রামরায় গ্রামের পরিযায়ী শ্রমিক সুবল রজকের (৫৫)। দীর্ঘদিন ধরে সেখানে সেলাই মেশিনে কাজ করতেন সুবল। বাড়ির একমাত্র উপার্জনকারী তিনি। হঠাৎ করেই শারীরিক অসুস্থতা জনিত কারণে মৃত্যু হয় তার।


 পরিবারের লোক অতি কষ্টে অ্যাম্বুলেন্সে করে তার দেহ আনে। সুবলের মৃত্যুতে করুণ পরিস্থিতি তার পরিবারের। কি ভাবে ভবিষ্যতের দিন গুজরান হবে ভেবে পাচ্ছেন না অসহায় স্ত্রী। এখনো পাশে দাড়ায়নি প্রশাসন বা জনপ্রতিনিধিরা। এলাকার বিশিষ্ট ব্যবসায়ী গরিবের বন্ধু নামে পরিচিত মতিউর রহমানের কাছে সাহায্যের জন্য কাতর আর্জি স্ত্রী কবিতা রজকের। প্রসঙ্গত মতিউর বাবু আগেই ঘোষণা করেছেন চাঁচল মহকুমার কোন শ্রমিকের ভিন রাজ্যে মৃত্যু হলে ব্যক্তিগত ভাবে ১ লক্ষ টাকা করে পরিবারকে দেবেন তিনি। এদিকে এই ঘটনা সামনে আসতেই রাজ্যের কর্মসংস্থান নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে বিজেপিকে পালটা তোপ দেগেছে তৃণমূল। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side