Type Here to Get Search Results !


 

মালদহের গাজোলে বিধানসভা ভোটের আগে শক্তি বৃদ্ধি বিজেপির

 


বিধায়ক চিন্ময় দেব বর্মনের হাত ধরে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলো তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ প্রায় শতাধিক কর্মী। বাংলায় পরিবর্তন আনতে এবং মোদিজীর হাত শক্ত করতে এই যোগদান বলে দাবি বিজেপি বিধায়কের। যদিও এই যোগদান কে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

    মূলত ২০১৮ সাল থেকে গাজোল বিধানসভা বিজেপির শক্ত ঘাঁটি। গত লোকসভা ভোটেও এই বিধানসভা থেকে বড় লিড পেয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে দুয়ারে বিধানসভা। তার আগেই এদিন মাঝরা গ্রাম পঞ্চায়েতের বেগুনবাড়ি এলাকায় এই যোগদান কর্মসূচি হয়। যেখানে চিন্ময় দেব বর্মনের হাত ধরে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং তৃণমূল কর্মীরা বিজেপির পতাকা হাতে তুলে নেন। যোগদানকারীদের দাবি তৃণমূল উন্নয়ন করতে ব্যর্থ। চারিদিকে নৈরাজ্য এবং দুর্নীতি। তাই পরিবর্তন আনতে বিজেপিতে যোগ দিলেন। যদিও এই যোগদান কর্মসূচি কে নাটক বলে কটাক্ষ করেছে তৃণমূল


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side