Type Here to Get Search Results !


 

ডালি বিহীন ট্রাক্টর নিয়ে মাটি মাফিয়াদের দৌরাত্ম নিয়ে অতিষ্ঠ এলাকাবাসী

ভোর থেকে রাত পর্যন্ত এলাকায় ডালি বিহীন ট্রাক্টর নিয়ে মাটি মাফিয়াদের দৌরাত্ম নিয়ে অতিষ্ঠ এলাকাবাসী, পড়তে পারছে না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, মাটি ধুলো পড়ে নষ্ট হচ্ছে রাস্তা, প্রশাসনের নিয়মকে বুড়ো আঙ্গুল, কাটমানির বিনিময়ে হচ্ছে অভিযোগ বিজেপির,পাল্টা তৃণমূল


মালদার হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের রামনগরে ট্রাক্টর নিয়ে মাটি মাফিয়াদের দৌরাত্বে অতিষ্ঠ এলাকাবাসী। ভোর থেকে রাত পর্যন্ত এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে ডালিবিহীন মাটি বোঝাই ট্রাক্টর।সারা এলাকা ভরে যাচ্ছে ধুলো এবং মাটিতে। নষ্ট হচ্ছে রাস্তা। বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনা। এমনকি অভিযোগ উঠছে বেশিরভাগ ট্রাক্টর নাম্বার প্লেট বিহীন। প্রশাসনের নিয়ম অনুযায়ী ডিসিআর কেটে মাটি কাটলেও তার নির্দিষ্ট সময় রয়েছে।সাথে মাটি বোঝায় ট্রাক্টরে ডালি থাকা অতি আবশ্যক। সে ক্ষেত্রে কেন পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। প্রশ্ন তুলছে এলাকাবাসী।



 আরো অভিযোগ ভোর পাঁচটা থেকে ট্রাক্টরের দাপাদাপি শুরু হওয়াতে পড়তে পারছে না উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। এলাকার মানুষ প্রতিবাদ জানাতে গেলেও সুরাহা হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে তবে কাদের মদতে মাটি মাফিয়াদের এত বাড়বাড়ন্ত। কিভাবে প্রশাসনের নিয়মকে বুড়ো আঙুল দেখাচ্ছে তারা। বিজেপির অভিযোগ তৃণমূলের আমলে কোন নিয়ম না মেনে সবকিছুই হচ্ছে কাটমানির বিনিময়ে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবী নির্দিষ্ট নিয়ম না মেনে মাটি কাটলে পদক্ষেপ নেবে প্রশাসন। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা




Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side