Type Here to Get Search Results !


 

আরজিকর কাণ্ডের প্রতিবাদে সিপিএমের থানা ঘেরাওকে কেন্দ্র করে ধুন্দুমার কান্ড

আরজিকর কাণ্ডের প্রতিবাদে সিপিএমের থানা ঘেরাওকে কেন্দ্র করে ধুন্দুমার কান্ড, থানার তালা বন্ধ মূল ফটক ধাক্কা দিয়ে ভেঙে ঢোকার চেষ্টা, ব্যাপক উত্তেজনা।



মালদা;তনুজ জৈন;০৪সেপ্টেম্বর: আরজিকর কাণ্ডের প্রতিবাদে সিপিএমের প্রতিবাদ মিছিল। মিছিল শেষে থানা ঘেরাও করে বিক্ষোভ। বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্দুমার পরিস্থিতি। ব্যাপক উত্তেজনা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় এদিন সিপিএম মিছিল করে হরিশ্চন্দ্রপুর থানা ঘেরাও করে। সিপিএম কর্মীদের আটকাতে আগে থেকেই বন্ধ ছিল থানার দরজা। দরজার ভেতরে মোতায়েন ছিল বিশাল পুলিশ। দরজা ঠেলে ভেঙে ঢোকার চেষ্টা করেছে সিপিএম কর্মীরা। যদিও অপরপ্রান্ত থেকে পুলিশ দরজায় বাধা দিয়ে প্রতিহত করে। মিছিল শেষে রাজ্য সরকার তথা পুলিশ প্রশাসনকে ব্যাপক আক্রমণ করেছে সিপিএম নেতৃত্ব।





Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Clickadu
```
```
```

Top Side