Type Here to Get Search Results !

জাতীয় স্তরের হকিতে জেলার প্রথম কুশিদার পাঁচ ছাত্র-ছাত্রী


মালদা;তনুজ জৈন;০২জানুয়ারি:
হকিতে জাতীয় স্তরের টুর্নামেন্ট খেলতে যাচ্ছে জেলা থেকে একমাত্র মালদহের কুশিদা হাই স্কুলেরই পাঁচ ছাত্র-ছাত্রী। এদের মধ্যে আবার দুইজন সংখ্যালঘু সম্প্রদায় থেকে উঠে আসা ছাত্রী। জেলা থেকে এই প্রথম কোন হাই স্কুলের এত জন ছাত্রছাত্রী জাতীয় স্তরের হকি টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে বলেই স্কুলের দাবি। উল্লেখ্য মালদা জেলার মধ্যে একমাত্র কুশিদা হাইস্কুলেই ছাত্র-ছাত্রীদেরকে হকি খেলা শেখানো হয়। আগামী ডিসেম্বর এবং জানুয়ারি মাসে জাতীয় স্তরের অনূর্ধ্ব ১৪ ,অনূর্ধ্ব ১৭ ,এবং অনূর্ধ্ব ১৯, স্কুল লেভেল ন্যাশনাল হকি টুর্নামেন্টে বাংলা দলের হয়ে খেলতে যাচ্ছে এই উচ্চ বিদ্যালয়ের পাঁচজন। পাঁচ জন ছাত্রছাত্রী হলেন অনূর্ধ্ব১৪ বিভাগে নেহা থোকদার, অর্ণব দত্ত এবং অনন্ত দেব সাহা। এরা যাচ্ছে মধ্যপ্রদেশের গোয়ালিওরে। অন্যদিকে অনূর্ধ্ব ১৭ বিভাগে মহিমা রহমান বাংলা দলের হয়ে খেলতে যাচ্ছে কর্ণাটকের কোডাগুতে।পাশাপাশি অনূর্ধ্ব ১৯ বিভাগে সালিমা খাতুন পাঞ্জাবের জলন্ধরে খেলতে যাবেন বাংলা দলের হয়ে। এরা প্রত্যেকে ই জাতীয় স্তরের ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছেন।


বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক তথা হরিদাস মাহাতো জানাবেন অত্যন্ত প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে ই জেলার একমাত্র।এই স্কুলের গ্রামীন এলাকার ছাত্রছাত্রীরা হকিতে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করছে। এদের মধ্যে প্রত্যেকেই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের। এরা প্রত্যেকেই ভালো ফল করবে এটাই আমরা আশা করি।


স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হাসিব জানান এখন পর্যন্ত বিদ্যালয়ের ৭০ জন ছাত্রছাত্রীকে আমরা হকিতে প্রশিক্ষণ দিচ্ছি। জেলার একমাত্র এই স্কুলেই হকি খেলা শেখানো হয় এর জন্য আমরা আজ পর্যন্ত কোনো সরকারি ফান্ড পাইনি। এলাকার অভিভাবক স্কুলের প্রাক্তন ছাত্র এবং বিদ্যালয় নিজস্ব তহবিল থেকেই আমরা হকির খরচ বহন করছি।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side