মালদা;তনুজ জৈন;০২জনুয়ারি: এবারে রাহুল গান্ধীকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান গনিখান চৌধুরীর ভাই তথা দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবু হাসান খান চৌধুরী (ডালু)।
গান্ধী পরিবারের উত্তরসূরি রাহুল গান্ধী যে এখন ইন্ডিয়া জোটের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রীর হওয়ার নতুন মুখ রয়েছেন তা বক্তব্য রাখতে গিয়েও পরিষ্কার ভাবে জানিয়েছেন মালদা জেলা কংগ্রেসের সভাপতি তথা সাংসদ ডালুবাবু।
মঙ্গলবার কালিয়াচক ১ ব্লকে জেলা কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে মিলন উৎসব অনুষ্ঠিত হয়। সেখানেই ডালুবাবুর পাশাপাশি উপস্থিত হয়েছিলেন মানিকচক এবং পুরাতন মালদা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন দুই বিধায়ক মুত্তাকিন আলম, অর্জুন হালদার সহ দলের প্রথম সারির নেতারা। এদিন কংগ্রেসের মিলন উৎসবের মাধ্যমে দিয়ে আগামী লোকসভার নির্বাচনে প্রস্তুতি পর্বেও এক প্রস্তর আলোচনা সেরে নেন জেলা কংগ্রেস নেতৃত্ব। এদিন বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ মালদার সাংসদ তথা গণিখান চৌধুরীর ভাই ডালুবাবু কেন্দ্রের মোদি সরকারের তুমুল সমালোচনা করেন।পাশাপাশি বেকারত্ব বৃদ্ধি এবং দ্রব্যমূল্যর লাগাম ছাড়া দাম নিয়েও কেন্দ্র সরকারের তুমুল সমালোচনা করেন।দলীয় নেতা কর্মীদের সামনে ডালবাবু বক্তব্য রাখতে গিয়ে বলেন, সামনে লোকসভা নির্বাচন। আর প্রধানমন্ত্রীর পদপ্রার্থী একমাত্র রয়েছেন রাহুল গান্ধী। আমরা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।মালদায় কংগ্রেস যে ভালো ফল করবে তাও পরিষ্কার ভাবে জানিয়েছেন সাংসদ ডালুবাবু। যদিও দক্ষিণ মালদার পাশাপাশি উত্তর মালদার লোকসভা কেন্দ্রের আসন থেকেও কংগ্রেস নির্বাচনে লড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।
সাংসদ ডালবাবু বলেন, যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, তখন ক্যাবিনেটে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ঝাড়খণ্ডের রাজমহল থেকে মালদার মানিকচক প্রায় ৪০ কিলোমিটার এবং মালদার বৈষ্ণবনগর থেকে মুর্শিদাবাদ প্রায় ৮০ কিলোমিটার গঙ্গার ভাঙনের তদারকি চালাবে কেন্দ্র সরকার। কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় এসে সব কিছু সিদ্ধান্ত বদলে দিল। মালদা এবং মুর্শিদাবাদের গঙ্গার ভাঙ্গন নিয়ে মাথা ব্যাথা নেই মোদি সরকারের। প্রতি বছর অসংখ্য মানুষ গঙ্গার ভাঙ্গনের জেরে দুর্ভোগ পড়ছেন। আর কেন্দ্রের মোদি সরকার একবার ঘুরেও তাকাচ্ছেন না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাই আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লি থেকে মোদি হটাও স্লোগান দিয়েই নির্বাচনী লড়াইয়ে নামবে কংগ্রেস।
