মালদা;তনুজ জৈন;২৫ ডিসেম্বর: তৃণমূলের অভ্যন্তরীন গোষ্ঠীদ্বন্দ্ব স্বীকার করলেন খোদ তৃনমূল।আজ সোমবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১(এ)ব্লক সম্মেলন ছিলো মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন।
এই ব্লক সম্মলনে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি, রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন,ব্লক সভাপতি মোশারফ হোসেন,জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন ও রবিউল ইসলাম এবং মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মু রহমান ও ব্লক নেতৃত্বরা।আর এই সম্মলনে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন হরিশ্চন্দ্রপুর তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তা।তিনি বলেন তৃণমূলের একতা নেই,শুধুই গোষ্ঠী দ্বন্দ্ব।সব থেকে লজ্জার বিষয় পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হওয়ার ছয় মাস কেটে গেলেও এখনো পর্যন্ত বিরোধী দল নেতা ঘোষণা করতে পারেনি তৃণমূল।জেলা নেতৃত্ব শুধু প্রোগ্রামে আসবে,বসবে ও ভাষণ দিবে আর চলে যাবে।এই ব্যাপারে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন,যারা দলের প্রথম স্যারের সৈনিক বা নেতৃত্ব তাদেরকেই নির্দেশ দেওয়া হয়েছে।দলে থেকে যারা দলের বিরোধিতা করবে তাদেরকে দল থেকে ছেঁটে ফেলা হবে।
