Type Here to Get Search Results !

Malda: শৌচালয় নির্মাণকে কেন্দ্র করে সিপিএম ও তৃণমূলের সংঘর্ষ, ঘটনায় জখম হয়েছে উভয় পক্ষের ৬ জন


মালদা;তনুজ জৈন;২৫ডিসেম্বর:
শৌচালয় নির্মাণকে কেন্দ্র করে সিপিএম ও তৃণমূলের সংঘর্ষ। ঘটনায় জখম হয়েছে উভয় পক্ষের ৬ জন।সোমবার মালদহের চাঁচল ১ নম্বর ব্লকের কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের ভগবতীপুর গ্রামের ঘটনা।সংঘর্ষের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে।প্রতিবাদ জানাতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হয় সিপিএমের পঞ্চায়েত সদস্যা রাবি বিবি ও তার স্বামী ফিরদৌস রহমান ও মেয়ে।বাঁশ বাটাম দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামী লালু মহম্মদের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ।


যদিও তৃণমূল নেতা লালু মহম্মদের দাবি,পঞ্চায়েত আমাদের দখলে।এলাকার উন্নয়ন সিপিএমের সহ্য হচ্ছে।তাই কাজে বাধা প্রদান করছে। উন্নত মানের কাজ হলেও সহ্য হচ্ছে না সিপিএমের।এদিন আমার অনুপস্থিতিতে কাজ বন্ধ করতে আসে সিপিএমের সদস্যা ও তার দলবল।বহিরাগতদের নিয়ে চড়াও হয় এলাকায়।দলীয় কর্মীদের মারধর করা হয়।বহিরাগত তান্ডবের ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন।


পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, এলাকার মানুষের সুবিধার ভগবতীপুরে একটি শৌচাগারে নির্মাণ করা হয়েছে।পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে এই কাজ করা হয়েছে।চাঁচল থানার পুলিশ জানিয়েছে,দুই তরফের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side