Type Here to Get Search Results !

Braking News: নেপাল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় পানিট্যাঙ্কিতে আটক ছেলে সহ এক পাকিস্তানি মহিলা


আপনার নিউজ:-
ভিসা ছাড়া ভারতে ঢুকে পড়ায় ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে ছেলে সহ এক পাকিস্তানি মহিলাকে গ্রেপ্তার করল খড়িবাড়ি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শায়েস্তা হানিফ(৬৩) ও তাঁর ছেলে মহম্মদ আরিয়ান(১২)। তাঁরা পাকিস্তানের করাচির বাসিন্দা।

বুধবার নেপাল থেকে হেটে মেচি সেতু দিয়ে ভারতে প্রবেশের সময় সীমান্তে মোতায়েন এসএসবি জওয়ানরা তাদের আটক করে। এসএসবি ধৃতদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে পাকিস্তানি পাসপোর্ট ও পরিচয় পত্র উদ্ধার করে। তাদের কাছে ভারতে ঢোকার কোনও ভিসা ছিল না। এদিন সন্ধ্যায় এসএসবি পাকিস্তানি মা ও ছেলেকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয়। এরপরই পুলিশ তাদের গ্রেপ্তার করে। ইতিমধ্যে খড়িবাড়ি থানায় ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।খড়িবাড়ি পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে ধৃতদের ৭ দিনের পুলিশ হেপাজতের জন্য আবেদন করবে খড়িবাড়ি পুলিশ।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side