Type Here to Get Search Results !

মাত্র নয় মাসে কোরানে হাফেজ হলেন নয় বছরের শিশু জোরেজ

মাত্র নয় মাসে কোরানে হাফেজ হলেন নয় বছরের শিশু জোরেজ,খুশির হাওয়া পরিবারে



হরিশ্চন্দ্রপুর,১৬ নভেম্বর: 
বিস্ময়কর শিশু।মাত্র নয় মাসে পবিত্র কোরআন মুখস্থ করে কোরানে হাফেজ হওয়ার সৌভাগ্য অর্জন করলেন নয় বছরের শিশু মহম্মদ জোরেজ।হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের জামিউল উলুম সুকরিয়া তুলসীহাটা বাস স্ট্যান্ড মাদ্রাসা থেকে সে হাফেজ হয়েছে বলে জানান মাদ্রাসার শিক্ষকরা।জানা গিয়েছে,শিশু হাফেজ মহম্মদ জোরেজ এর বাড়ি বিহার রাজ্যের কাঁটিহার জেলার বালিয়াবেলুন থানার বাঘুয়া কালদাসপুর গ্রামে।জোরেজ এর এই সাফল্যে গর্বিত তাঁর বাবা-মা থেকে শুরু করে শিক্ষকরা।পরিবার সূত্রে জানা গিয়েছে,বাবা মহম্মদ নুর আলম পেশায় একজন দিনমজুর।চার ভাইয়ের মধ্যে জোরেজ তৃতীয়।


মাদ্রাসার শিক্ষক হাফেজ ও কারি মহবুব আলম জানান,তিনি দীর্ঘ ২৯ বছর ধরে এই মাদ্রাসায় শিক্ষকতা করে আসছেন।

দেড় বছর আগে মহম্মদ জোরেজ কে এই মাদ্রাসায় ভর্তি করানো হয়।তার হাফেজ হতে সময় লেগেছে মাত্র নয় মাস।শুরু থেকে এখনও পর্যন্ত এই মাদ্রাসায় অধ্যয়ন করছে সে।তিনি আরো জানান,বর্তমানে এই মাদ্রাসায় ১৫০ জন ছাত্র রয়েছে।এরমধ্যে ৭০-৭৫ জন ছাত্র মাদ্রাসার হোস্টেলে থেকে পড়াশোনা করছে।নভেম্বর ও ডিসেম্বর মাসে আরো পাঁচজন ছেলে হাফেজ হবেন।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side