বালুরঘাট,জয়জিৎ মহন্ত:- শ্যামা পূজোর প্রস্তুতি শুরু হয়েছে গোটা রাজ্যজুড়ে। এরই মাঝে শনিবার খুঁটি পূজার মধ্যদিয়ে শ্যামা পূজার শুভ সূচনা করল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের বাদামাইল শীতল সংঘ ক্লাব কর্তৃপক্ষ। এদিন ক্লাব সদস্যদের উপস্থিতিতে খুঁটি পুজোর আয়োজন করা হয়। এবারের শ্যামা পূজোয় রামধনুর সাতটি রং দিয়ে প্যান্ডেল বানিয়ে চমক দিতে চলেছে বাদামাইল শীতল সংঘ।
এবারে তাদের পুজো সপ্তম বর্ষে পদার্পণ করতে চলেছে। বাদামাইল এর কলোনি পাড়ায় এই পুজো অনুষ্ঠিত হয় ।যেখানে বাদামাইলসহ স্থানীয় এলাকার দর্শনার্থীরা ভিড় করেন। এবারও পুজোয় ব্যাপক দর্শকের আগমন ঘটবে বলে আশাবাদী পূজা উদ্যোক্তারা। বাচ্চা থেকে বৃদ্ধ এবং পাড়ার মহিলারা সকলে মিলেমিশে এই পুজোর আয়োজন করে থাকে। পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করা হয়।এদিনের এই খুঁটি পূজোয় ক্লাব সদস্যদের উৎস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
