Type Here to Get Search Results !

নাগর নদীর পাড় থেকে উদ্ধার ক্ষতবিক্ষত মৃতদেহ


রায়গঞ্জ:-
নাগর নদীর পাড় থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। হাত-পা-মাথা কাটা অবস্থায় মিলেছে দেহটি। ঘটনাটি ঘটেছে বিহার সীমানা লাগোয়া রায়গঞ্জের শিয়ালতোর এলাকায়। আজ শনিবার স্থানীয় লোকেরা দেখতে পায় নাগর নদীর পারে এত বিখ্যাত হয়ে পড়ে রয়েছে একটি মৃতদেহ। ঘটনা যান জানি হতেই ঘটনাস্থলে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী এসে মৃতদেহটিকে উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি বলেই খবর। স্থানীয় মানুষজন মনে করছেন বাইরে থেকে কেউ বা কারা এই ব্যক্তিকে খুন করে এখানে ফেলে রেখে গেছেন । তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই ঘটনা পরিপ্রেক্ষিতে রায়গঞ্জ থানার পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side