Type Here to Get Search Results !

বাংলাদেশের মেহেরপুরে ভোক্তা অধিকার অভিযানে দুই অসাধু ব্যবসায়ীকে জরিমানা

 


তোফায়েল হোসেন

বাংলাদেশ (মেহেরপুর প্রতিনিধি)

মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ও চালানের কপি দেখাতে ব্যর্থ হওয়ায় দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিকের নিকট থেকে ৩৫ হজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক। মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে গাংনী বাজারের মহিলা কলেজ মোড় ও সবজি আডৎ এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।


অভিযানের প্রথমে মহিলা কলেজ মোড় এলাকায় স্টুডেন্ট কর্নার ব্যবসায়ী প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য রাখার অপরাধ স্বীকার করার দায়ে মালিক শফিউল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের বিভিন্ন ধারায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।


অন্যদিকে, গাংনী সবজি আড়ৎ এলাকায় মেসার্স সততা ভান্ডারে খুচরা ব্যবসায়ীদেরকে চালান সরবরাহ না করার দায়ে মালিক সাহাদুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের বিভিন্ন ধারায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাঃ সজল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রিয়াজ মাহমুদ, গাংনী উপজেলা স্যানিটারী অফিসার মশিউর রহমান ও মেহেরপুর পুলিশ লাইনের এসআই আব্দুল ওহাব এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।


জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের ওই কর্মকর্তা।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side