Type Here to Get Search Results !

মুখ্যমন্ত্রীর বাড়িতে বাজলো বিয়ের বাজনা, কনে আসছে পাহাড় থেকে



সুশোভন সিংহ:-
দীর্ঘদিনের অপেক্ষার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে হতে চলেছে শুভ বিবাহের অনুষ্ঠান, তবে সবথেকে চমকপ্রদ ঘটনা পাত্রী সুদূর পাহাড় থেকে আসছে। আগামী ৬ ডিসেম্বর মুখ্যমন্ত্রী পরিবারের ছেলের সাথে চার হাত এক হচ্ছে কার্শিয়াং এর কন্যার। এই নিয়ে ইতিমধ্যে সাজ সাজ রব কালীঘাট তত্বের জুড়ে। তবে প্রশ্নটি হচ্ছে বরবেশে কে? মুখ্যমন্ত্রী পরিবারের কোন ছেলের সাথে বিয়ে হতে চলেছে পাহাড়ি কন্যার!

জানা যাচ্ছে, আগামী মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের পুত্রের শুভ বিবাহ। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর বিয়ে। রাজ্যে যখন বিরোধী দলগুলো এক "ভাইপো' নাম কেন্দ্রিক রাজনৈতিক বক্তব্য পেশ করেন তারই মাঝে মুখ্যমন্ত্রী আরেক ভাইপোর নতুন জীবন শুরু হতে চলেছে। পাত্রের নাম আবেশ বন্দ্যোপাধ্যায় (Abesh Banerjee)। কার্তিকবাবুর পারিবারিক সূত্রে খবর, নিজের সহপাঠী প্রেমিকার সঙ্গেই আগামী মাসে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি।




Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
```
```
```

Top Side