দুর্গাপুজোর পর কালী পুজোতেও অপসংস্কৃতির ছোঁয়া, কালীপুজোর মেলাতে রাতভর চটুল নাচ,মঞ্চে স্বল্প বসনা নর্তকির উদ্দাম নৃত্য, সাথে জুয়ার আসর, কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতে এই সব আসর থেকে কংগ্রেস তোলা তুলছে অভিযোগ তৃণমূলের, পাল্টা খোঁচা কংগ্রেস নেতৃত্বের
মালদা;১৬নভেম্বর: দুর্গাপুজোর পর কালীপুজোতেও এবার অপসংস্কৃতির ছোঁয়া। কালীপুজো উপলক্ষে বসা মেলাতে রাতভর চলল চটুল নাচ।মঞ্চে স্বল্পবসনা নর্তকীর সাথে উদ্দাম নৃত্যে মাতলো ৮ থেকে ৮০। সাথে জুয়া খেলা এবং দেদার মদ্যপান। আর চটুল নাচের এই খবর সামনে আসতেই শুরু রাজনৈতিক তরজা।
তৃণমূলের অভিযোগ কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েত এলাকায় কংগ্রেস নেতৃত্বের মদতে এই অপসংস্কৃতির আসর চলেছে। যদিও পাল্টা শাসকদল এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ভিঙ্গল গ্রামে বুধবার রাতে কালীপুজো উপলক্ষে একটি মেলা বসে। সেই মেলাতেই সারারাত চলল চটুল নাচের আসর।হিন্দি গানে মঞ্চে স্বল্পবসনা নর্তকীর উদ্দাম নৃত্য। মঞ্চের নিচে তা দেখে মাতোয়ারা আট থেকে আশি। সাথে প্রকাশ্যে চললো জুয়ার আসর। এদিকে এই চটুল নাচের আসর নিয়ে শুরু হয়েছে বিতর্ক।তৃণমূলের অভিযোগ ভিঙ্গল গ্রাম পঞ্চায়েত কংগ্রেস পরিচালিত।কংগ্রেস নেতৃত্বের মদতে এই সব হয়েছে। জুয়া এবং চটুল নাচের আসর থেকে তোলা তুলছে কংগ্রেস নেতৃত্ব। যদিও কংগ্রেসের পাল্টা দাবি এর সঙ্গে তাদের নেতৃত্বের কোন যোগ নেই। এই ধরনের সংস্কৃতি তৃণমূলের। পুলিশ প্রশাসনও তৃণমূলের কথাতে চলে।
